আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট

 

Brother IT Digital

রাষ্ট্রপতি পদে লড়তে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪৯ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মনোনয়নপত্র জমা দেয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ এর ‘নির্বাচনী কর্তা’ এএমএম নাসির উদ্দিন।

অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হলেন- বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমর্থক হলেন- এনসিপির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন

১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলে আরও ছিলেন- মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জি. রাশেদ প্রধান এবং মোস্তফিজুর রহমান ইরানসহ জোটে শরিক প্রতিটি দলের শীর্ষ নেতারা।

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল
আজ ১৩ অগাস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা (নির্বাচনী কর্তার অফিস কক্ষ)। মনোনয়নপত্র বাছাই

১৬ অগাস্ট সকাল ১০টা থেকে বাছাই পর্যন্ত (নির্বাচনী কর্তার অফিস কক্ষ)। 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়
১৮ অগাস্ট বিকাল ৪টা পর্যন্ত (নির্বাচনী কর্তার অফিস কক্ষ)। 

ভোটগ্রহণ
২০ অগাস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (জাতীয় সংসদের সংসদ কক্ষ)।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন বিরোধীদলীয়

1

গ্রেপ্তারের পর আ.লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

2

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় যে দুই

3

দক্ষিণ আইচায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

4

স্পিকার ছাড়াও খামেনির জানাজায় অংশ নিতে গেলেন যারা

5

সরানো হচ্ছে ৫ আগস্টের আগের ১৬৯ পুলিশ সদস্যকে

6

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

7

অপ্রতিমের বাবাকে ফোনে সমবেদনা জানালেন জামায়াত আমির

8

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্

9

চরফ্যাশনে এইচএসসি কেন্দ্র ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামার

10

ভরা মৌসুমেও ভোলার নদীতে নেই ইলিশ, দিশেহারা অর্ধলক্ষাধিক জেলে

11

প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

12

চরফ্যাশনে ৩৫ হাজার জেলেকে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

13

যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

14

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, রাতভর অভিযানে জীবিত উদ্ধার ১৪ জেলে

15

থার্ড টার্মিনালে হরিলুট; অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা

16

দক্ষিণ আইচায় ভুয়া পরিচয়ে প্রতারণার ফাঁদ

17

সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন কর

18

শপথ বাক্যে যা পাঠ করেন রাষ্ট্রপতি

19

দৌলতখানে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

20