আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

 

Brother IT Digital

বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে।

এ সময় মঞ্চে দোয়া মাহফিলের জন্য টাঙানো কোরআন শরিফের ছবি সংবলিত ব্যানারও ছিল। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। পরে পুলিশ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

জানা যায়, উপজেলার দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুন্দরকাঠী মোল্লা বাজারে এলাকাবাসীর উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে দুই দিনব্যাপী দোয়া, মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম দিন দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সার্বিক কল্যাণ কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অভিযোগ রয়েছে, দোয়া ও মিলাদ শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে নৃত্য পরিবেশন করা হয়। এ সময় দোয়া মাহফিলের কোরআন শরিফের ছবি সংবলিত ব্যানারটি মঞ্চে টাঙানো অবস্থায় ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

অনুষ্ঠানের আয়োজক ও দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মোল্লা বলেন, এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি অনুষ্ঠানটির আয়োজন করেছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া, মিলাদ ও দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বিএনপির কোনো পদে আছেন কি না জানতে চাইলে শাহিন মোল্লা বলেন, তিনি বিএনপির কোনো পদে নেই। অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ইউনিয়ন বিএনপি বা উপজেলা বিএনপির কারো কাছ থেকেও তিনি কোনো অনুমতি নেননি।

দুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল খান বলেন, ইউপি সদস্য শাহিন মোল্লা দলের সদস্য পদসহ কোনো পদে নেই এবং কখনো ছিলেনও না। তিনি বলেন, এ অনুষ্ঠানের বিষয়ে ইউনিয়ন বা উপজেলা বিএনপির কারো কাছ থেকে শাহিন মোল্লা অনুমতি নেননি। এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, রাষ্ট্রপতির নাম ব্যবহার করে আয়োজিত ওই অনুষ্ঠানের জন্য থানার পক্ষ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি। অনুষ্ঠানে বিতর্কিত কিছু কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছে।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ যুবক আটক

1

বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক, মনে করাল নাগাসাকির সেই

2

কত দিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

3

চরফ্যাশনে বাবার দাফন নিয়ে সংঘর্ষ: ১১ জনের বিরুদ্ধে আদালতে মা

4

চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় জোটের গ

5

অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল, জানালেন মা

6

তিন বেলা খাবার জোটে না, একবেলা মরিচ-পানি ভাতেই দিন কাটে মইফু

7

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়ালো ২ লাখ ৩০ হাজার টাকা

8

দেড় যুগেও সংস্কার হয়নি হাজারীগঞ্জের সড়ক, দুর্ভোগে কয়েক হাজার

9

চরফ্যাশনে জেলে তালিকা হালনাগাদে মতবিনিময়

10

ডকুমেন্টারি প্রদর্শনীকে কেন্দ্র করে উত্তেজনা, যা বললেন ইশরাক

11

চ্যানেল ভোলায় খবর প্রকাশের পর রক্ত দিলেন পুলিশ সদস্য, সফল হল

12

ভারতের বিদ্যুৎ কিনতে এবার দিতে হবে ‘সেটেলমেন্ট চার্জ’

13

চরফ্যাশন কারামাতিয়া মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভা

14

জনগণের ভোটে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায

15

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৫.২৪%, জিপিএ-৫

16

পানির ড্রামে ফেলে সন্তানকে হত্যার অভিযোগ, মা আটক

17

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছি

18

ভোলার ছাত্রদল নেত্রী ইপ্সিতার মৃত্যুর ১ বছর, এখনো মেলেনি রহস

19

মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

20