চ্যানেল ভোলা ডেস্ক: বাংলাদেশ কোনো যুদ্ধে জড়াতে চায় না; বরং দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য চীন, যুক্তরাষ্ট্রসহ পরাশক্তিগুলোর সহযোগিতা চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের একটি সেশনে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধ, নিরাপত্তা সংকট, ভূখণ্ড দখল কিংবা শোষণে বাংলাদেশের আগ্রহ নেই। দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই প্রধান অগ্রাধিকার। বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশকেও বহন করতে হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা সহজে শেষ হওয়ার নয় উল্লেখ করে পার্থ বলেন, পরাশক্তিগুলো ভূরাজনৈতিক দ্বন্দ্ব সামাল দিতে পারলেও বাংলাদেশের মতো ভোক্তা-নির্ভর দেশের ওপর এর প্রভাব বেশি পড়ে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের প্রধান উদ্বেগ খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা। তাই যুদ্ধ কিংবা অস্থিতিশীলতায় জড়ানোর সময় বাংলাদেশের নেই।
মন্তব্য করুন