আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

 

Brother IT Digital

বিচারপ্রাপ্যতা নিশ্চিতকরণ ও আইনি সেবা সম্প্রসারণ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ জন বিচারক ও ৬ জন আইনজীবীসহ ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে আগামী ১ থেকে ১৪ নভেম্বর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

বুধবার (৭ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পরিকল্পনা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিনিধি দলে বিচারক, আইন ও বিচার বিভাগের কর্মকর্তা, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তা, লিগ্যাল এইড কর্মকর্তা এবং জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা রয়েছেন।

জাপানগামী প্রতিনিধি দলে রয়েছেন নরসিংদীর জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. মাসুম বিল্লাহ, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার এএইচএম তোয়াহা, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মাজহারুল হক এবং আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুদ্দীন হোসাইন, মো. মঈনউদ্দিন কাদির ও মুহাম্মদ আশেকুর রহমান।'

এ ছাড়া রয়েছেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. ফরিদুজ্জামান, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান, কুমিল্লার চিফ লিগ্যাল এইড অফিসার মনিকা খান, বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান, নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তৌহিদ আল আজাদ, ঝিনাইদহের সিনিয়র দেওয়ানি জজ অনুশ্রী রায়, বগুড়ার দেওয়ানি জজ মো. রকিবুল হাসান এবং বরিশালের দেওয়ানি জজ মো. জাহিদুল ইসলাম।

প্রতিনিধি দলের আইনজীবীদের মধ্যে রয়েছেন নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের মোহাম্মদ আলী, মোহাম্মদ কাইয়ুম ও আফরোজা বেগম এবং কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের আয়েশা বেগম, সরকার গিয়াস উদ্দিন মাহমুদ ও শাহিদা আনোয়ার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশিক্ষণ ও ভ্রমণের পুরো সময়কে অংশগ্রহণকারীদের কর্মকালীন সময় বা অন ডিউটি হিসেবে গণ্য করা হবে। সফরের যাবতীয় ব্যয় জাইকা বহন করবে। এতে বাংলাদেশ সরকারের স্থানীয় বা বৈদেশিক মুদ্রায় কোনো অর্থ ব্যয় হবে না।

প্রতিনিধি দলটি ১ নভেম্বর অথবা এর কাছাকাছি সুবিধাজনক সময়ে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। প্রশিক্ষণ শেষে ১৪ নভেম্বর তারা দেশে ফিরবেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার লালমোহন প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার, তাই দুনিয়া ছাড়

1

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

2

তমার পেশা নিয়ে জয়ের আপত্তি, ক্ষুব্ধ তমা মির্জা

3

দেশে প্রায় ৮০ লাখ মানুষ মাদক ব্যবহার করে, চিকিৎসা সম্প্রসারণ

4

নেপালে বন্যায় বাংলাদেশিদের হতাহতের বিষয়ে যা জানাল রাষ্ট্রদূত

5

কসবা রেলস্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক য

6

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার ঘটনায় গ্

7

চিকিৎসক সংকটে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্ভোগে ৩

8

চরফ্যাশন শিক্ষা কর্মকর্তার বদলি আদেশ নিয়ে নথি তলব

9

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

10

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ

11

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

12

প্রতি মিনিটে গুগলের আয় কত জানেন?

13

ওমরাহ পালন আসিফ মাহমুদের, সঙ্গে আছেন যারা

14

চরফ্যাশনে আ.লীগ নেতার হামলায় বিএনপি নেতা আহত

15

মামলার সুষ্ঠু তদন্তের দাবি ভোলার সিফাতকে হ'ত্যা করেছে কতজনে?

16

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

17

ব্রেন টিউমারের ৫ লক্ষণ

18

চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন

19

চ্যানেল ভোলায় সংবাদ প্রচারের পর সড়ক সংস্কার করলেন অ্যাডভোকেট

20