আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, দলীয় পদ থেকে পদত্যাগ

 

Brother IT Digital

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত করেছে দলটি। তাই মন্ত্রিত্ব ও দলীয় মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে তার নাম চূড়ান্ত করা হয়। পরে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার সিদ্ধান্তের পর এই তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে সকাল ৯টার দিকে শুরু হওয়া বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। পরে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে বের হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দলের সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী আহমেদ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে দলের সম্মানিত চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

রিজভী আরও বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করেন।

বিএনপি ও সরকারের সূত্র বলছে, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই স্থানীয় সরকারমন্ত্রীর পদ এবং বিএনপির মহাসচিবের পদ ছেড়েছেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচিত হলে সংসদ সচিবালয় তার ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করবে। এরপর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় দলের যুগ্ম মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মির্জা ফখরুল ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। এরপর ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে তাকে আনুষ্ঠানিকভাবে মহাসচিব করা হয়। দীর্ঘ এই সময়ে তিনি বিএনপির অন্যতম শীর্ষ নেতায় পরিণত হন। দলের দুই প্রধান নেতা খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে অবস্থানের পুরো সময়জুড়েই তিনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ছয়বার কারাগারে যান। বিগত সরকারের সময়ে নানা ধরনের নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত

1

‘পরীক্ষা স্থগিত হয়নি কেন’, রুমিন ফারহানার প্রশ্নে মুখ খুললেন

2

ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কা

3

সারের কৃত্রিম সংকট একটি রাজনৈতিক দলের সাজানো নাটক: প্রতিমন্ত

4

লংমার্চে নাসীরুদ্দীনের প্রাডো গাড়ি নিয়ে কৌতূহল, যা বললেন তিন

5

ভোলা জেলা নিয়ে সরকারের নানা পরিকল্পনা রয়েছে: খলিল আহমেদ

6

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

7

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

8

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ, ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

9

চার স্ত্রীর পর আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক

10

শেখ হাসিনা দেশে ফিরলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন: নিলুফার

11

কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন

12

জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকার

13

খামেনিকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল

14

শপথ বাক্যে যা পাঠ করেন রাষ্ট্রপতি

15

পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন মা

16

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির লা'শ উদ্ধার

17

ছাত্রদলের কমিটি থেকে পদত্যাগ করা কে এই সুমাইয়া?

18

প্রতিটি জোয়ারে ডুবে যায় স্বপ্ন, পাঁচ দিনেও মনপুরায় সংস্কার হ

19

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

20