আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না

 

Brother IT Digital

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, শেখ হাসিনাকে ওই সময় ভারতে ঢুকতে দেয়া ছাড়া ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না।

বে অব বেঙ্গল কনফারেন্সের একটি সেশনে শনিবার (৩ অক্টোবর) প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, পুরোনো বন্ধু হিসেবে ভারতের যা করার, তারা তা করেছে। ওই সময় শেখ হাসিনাকে নিয়ে যাওয়া বিমান ভারতে অবতরণের অনুমতি না দিলে কী হতো, তা জানা নেই বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা কীভাবে ভারতে গিয়েছিলেন, সে বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে আসেনি। বরং তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে যান।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়া, যা অব্যাহত রয়েছে। এটি সম্পূর্ণভাবে একটি সুগঠিত আইনি প্রক্রিয়ার বিষয় এবং এই প্রক্রিয়ায় আদালত যুক্ত রয়েছে। ফলে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা টাইমফ্রেম দেয়া সম্ভব নয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই একাধিকবার স্পষ্ট করেছে যে, বিষয়টি নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে রয়েছে।

তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে তাদের নিজস্ব আইনি ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে সেই আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ

1

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর!

2

ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তুাব

3

মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে যা বলেছিলেন নুসরাত জাহান

4

পে-স্কেলের প্রজ্ঞাপন হতে পারে আজই, বেতন নিয়ে যা জানা গেল

5

মাজারে গিয়ে উত্তেজিত হয়ে গেলেন অভিনেতা সমু চৌধুরী

6

প্রতিদিন ১৪-১৬ ঘণ্টা বিদ্যুৎহীনতার অভিযোগ, দুর্ভোগে শিক্ষার্

7

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন আসিফ নজরুল

8

লালমোহনে তাবলীগ জামাতে এসে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মুসল্ল

9

ঘরের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা: জুবাইদা রহমা

10

বাংলাদেশ ইয়ুথ কপের মঞ্চে ভোলার বিভিন্ন দাবি তুলে ধরলেন সিয়াম

11

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

12

পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য

13

সংকট না থাকলেও বাড়তি দামে এলপিজি, তাতেও মিলছে না সিলিন্ডার

14

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, বিল যাচ্ছে সংসদে

15

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

16

রাতে শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদন

17

চলতি মাসে মন্ত্রিসভা পুনর্গঠনের সম্ভাবনা, আলোচনায় যারা

18

রাষ্ট্রপতি পদে আলোচনার শীর্ষে চার বিএনপি নেতা

19

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

20