আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় ছাই জাল বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ইয়াসমিন বেগম (৪০) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে আকবর মুন্সি (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ওই নারীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ইয়াসমিন বেগম ওই এলাকার জহির ইসলামের স্ত্রী। অপরদিকে, অভিযুক্ত আকবর মুন্সি একই এলাকার সিদ্দিক মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাই জাল বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আকবর মুন্সির সঙ্গে ইয়াসমিন বেগমের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় আকবর ক্ষিপ্ত হয়ে ইয়াসমিন বেগমকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আহত ইয়াসমিন বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা। এ অবস্থায় তাঁর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা।

ইয়াসমিন বেগমের স্বামী জহিরুল ইসলাম বলেন, আমার স্ত্রী'র কোন অন্যায় থাকলে তারা আমার কাছে বলতে পারতো। কিন্তু আমার ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে একা পেয়ে মারধর করেছে আকবর। এসময় তিনি এঘটনার উপযুক্ত বিচারের দাবী জানান।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আকবরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তা রিসিভ করেননি। তবে আকবরের বাবা সিদ্দিক মুন্সি জানান, বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা চলছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচামরিচের দামের ঝালে পুড়ছে সাধারণ ক্রেতা

1

ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, ভয়াবহ ক্ষতির আশঙ্কা

2

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

3

তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে বৃদ

4

বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক

5

হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়করা বলতো ‘হাসিনার আব্দুল্লাহ’: রাশ

6

ভোলায় মাঝের চর পরিদর্শনে ইউএনও, সমস্যার সমাধানের আশ্বাস

7

বিএনপির গদি মোটা হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

8

আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভয়াবহ’, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হ

9

রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ

10

তজুমদ্দিনে অস্ত্র গুলিসহ ৩ ডাকাত আটক

11

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

12

আবারও বন্ধ ইন্টারনেট, দিল্লিতে কী ঘটছে?

13

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ৯৯ হাজার কোটি টাকা

14

এসএসসির ফল প্রকাশের তারিখ কি আবার বদলাচ্ছে?

15

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাং

16

৬ মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন

17

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন

18

শশীভূষণে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

19

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

20