মো. সবুজ, ভোলা : ঢাকায় ভোলা সমিতির ১৫ সদস্যবিশিষ্ট মহিলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রীতা জেসমিন।
গেল শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ঢাকাস্থ ভোলা সমিতির প্রশাসনিক কার্যালয়ে মহিলা সদস্যদের বিশেষ সভায় নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
কমিটিতে রীতা জেসমিনের মতো শিবপুরের একজন নারী নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছেন বলে জানা গেছে।
ভোলা জেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করার পাশাপাশি নারী সমাজের অংশগ্রহণ বাড়াতে নবগঠিত মহিলা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয়রা।
নতুন দায়িত্ব প্রসঙ্গে স্থানীয়রা বলেন, ভোলা সমিতি ঢাকার মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠনের মহিলা কমিটিতে শিবপুরের রীতা জেসমিনের দায়িত্ব পাওয়া পুরো এলাকার জন্য গর্ব ও আনন্দের বিষয়। তাঁর অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ভোলার নারী সমাজ ও সাধারণ মানুষের কল্যাণে আরও ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাঁদের।
এদিকে শিবপুরের বিভিন্ন সামাজিক মহল থেকে রীতা জেসমিনকে নতুন দায়িত্ব পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও সুন্দর কর্মময় ভবিষ্যৎ কামনা করা হয়েছে।
উল্লেখ, ১৯৬২ সালে ঢাকাস্থ ভোলা সমিতির যাত্রা শুরু। ৬৪ বছর পরে এই প্রথম মহিলাদের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
মন্তব্য করুন