আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত দক্ষিণ আইচা থানা এলাকায় নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে ‘বাগান বাড়ী রেস্টুরেন্ট ও রিসোর্ট’।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় দক্ষিণ আইচা থানা বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্ট ও রিসোর্টটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা রেজাউল করিম খন্দকার, সিরাজুল ইসলাম সবুজ খান, মান্নান হাওলাদার, ইকবাল হাওলাদার, আবু তাহের মাস্টার ও মহিউদ্দিন বাশার। এছাড়া দক্ষিণ আইচা থানার কর্মকর্তা মো. হুমায়ুন কবির, বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন রেজাউল করিম খন্দকার, সিরাজুল ইসলাম সবুজ খান, আবু তাহের মাস্টার, এনায়েত মিয়া, থানার কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং রিসোর্ট কর্তৃপক্ষের পক্ষে মো. ফরহাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় থানা ছাত্রদল নেতা সোহেল।

বক্তারা বলেন, ইতোমধ্যে দক্ষিণ আইচা থানা এলাকা পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। পর্যটকদের জন্য এখানে একটি মানসম্মত রেস্টুরেন্ট ও রিসোর্টের প্রয়োজন ছিল। ‘বাগান বাড়ী রেস্টুরেন্ট ও রিসোর্ট’ চালুর মধ্য দিয়ে সেই প্রয়োজনীয়তার একটি অংশ পূরণ হয়েছে।

তারা রিসোর্ট কর্তৃপক্ষকে খাবারের মান বজায় রাখা, সহনীয় মূল্যে খাবার পরিবেশন এবং রিসোর্টের পরিবেশ শালীন ও নিরাপদ রাখার পরামর্শ দেন।

দক্ষিণ আইচা থানার কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, রিসোর্টে আগত পর্যটক ও ভোক্তাদের নিরাপত্তার বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

রিসোর্ট কর্তৃপক্ষের পক্ষে মো. ফরহাদ বলেন, ‘বাগান বাড়ী রেস্টুরেন্ট ও রিসোর্টে’ খাবারের মান বজায় রাখা, সহনীয় মূল্যে খাবার সরবরাহ এবং শালীন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ। রিসোর্টটি পরিচালনায় তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

পরে মুনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেরদৌসী আহমেদ মিষ্টি এমপিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

1

প্রকাশ্যে অপপ্রচার, ইনবক্সে অন্য প্রস্তাব দেন অনেকে: মেঘনা আ

2

চট্টগ্রামে গোলটেবিল আলোচনা “টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্

3

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আট

4

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধ

5

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু, আহত ২

6

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়

7

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযান, নিষিদ্ধ পণ্য জব্দ ও ব্য

8

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

9

ভোলায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ১

10

চমকের ‘খালেদা জিয়া’ লুকের উদ্দেশ্য কি ভাইরাল হওয়া? জানালেন অ

11

লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক চালকের মৃ'ত্যু, হেলপার আহ'ত

12

‘আমাদের বন্ধুকে আর ক্লাসে দেখবো না’, অপ্রতিমকে হারিয়ে কান্না

13

হঠাৎ বেড়েছে বিদ্যুৎ বিল, যেভাবে অভিযোগ করবেন

14

অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার

15

নবম পে স্কেল: পেনশনের হারে বড় পরিবর্তন

16

বিশ্ববাজারে আরও বাড়লো জ্বালানি তেলের দাম

17

ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা

18

মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা বলছেন বিশেষজ

19

১৫ জুলাই হামলার বিচার দাবিতে ডাকসুর ‘নমরুদনামা’ ব্যানারিং কর

20