আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় পুলিশ কনস্টেবলের ঝু ল ন্ত ম র দে হ উদ্ধার

 

Brother IT Digital

মেয়ের আত্মহত্যার প্রায় তিন মাস পর ভোলা সদর জজ আদালত কোর্টে কর্মরত পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকিরের (৪২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহাবুদ্দিন ফকির বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের আদম আলী ফকিরের ছেলে। তিনি ২০০৪ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ২২ বছরের চাকরি জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন শেষে সর্বশেষ ভোলা সদর কোর্টে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।'

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার আদালতে ডিউটি থাকলেও তিনি কর্মস্থলে উপস্থিত হননি। পরে সহকর্মীরা একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি।

বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান। ভোলা সদর মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে সামনের কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। জানা গেছে, শাহাবুদ্দিন বাসায় একাই থাকতেন। তার স্ত্রী প্রায় ১০ দিন আগে গ্রামের বাড়িতে যান।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৪ মে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় শাহাবুদ্দিনের একমাত্র মেয়ে তৈয়বা জাহান চৈতি (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সেই শোক কাটিয়ে উঠতে না পারার বিষয়টি স্থানীয়দের আলোচনায় উঠে এসেছে। তবে শাহাবুদ্দিনের মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ কোনো মন্তব্য করেনি।                                                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ

1

ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি: বিদ্যুৎমন্ত্র

2

মনপুরায় বাজার উন্মুক্ত, তবুও কমেনি নিত্যপণ্যের দাম

3

ভোলায় মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়িসহ ৩ আসামির ২ দিনের র

4

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

5

বিদ্যুৎহীন মাদ্রাসায় মোমের আলোয় কোরআন পড়ছে ৩০০ শিশু, চুরি হয়

6

শাহজালালের মাজারের দানবাক্সে এবার ১৯ দিনেই ৪৭ লাখ টাকা

7

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

8

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধ

9

সাকিবের পর এবার নওফেলের বাড়িতে আগুন

10

বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকে

11

বোরহানউদ্দিনে পরিচ্ছন্নতা কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনত

12

সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী

13

কেন হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক?

14

ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগের কারণ জানালেন জুমা

15

বিলম্ব হলেও ১ জুলাই থেকে কার্যকর পে-স্কেল, কোন গ্রেডে কত?

16

রাড্ডা ক্লিনিক সংস্কারে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াত আমি

17

ব্রেন টিউমারের ৫ লক্ষণ

18

ছাত্রদলকে ইসরায়েলের সঙ্গে তুলনা করলেন সাদিক কায়েম

19

মিছবাহের দশম স্ত্রী হতে চান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

20