আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

Brother IT Digital

বাগেরহাটের শরণখোলায় একটি ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুঁই (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রায়েন্দা ইউনিয়নের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জুঁই আক্তার শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েত প্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। তার স্বামী বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। নিহত জুইয়ের ১১ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, স্বামী প্রবাসে থাকাকালে অন্য এক ব্যক্তির সঙ্গে জুঁই আক্তারের সম্পর্ক গড়ে ওঠে। ওই ব্যক্তির সঙ্গে তিনি ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। তবে তার পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভাড়াটিয়া বাসার মালিক মো. ফরিদ হোসেন বলেন, গত ৫ অক্টোবর জুঁই আক্তার স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনার পেছনের পরিস্থিতি এবং অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে খামেনির জানাজা শেষে ঢাকায় ফিরেছেন স্পিকার

1

১৮৩৭ টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়

2

মুশফিককেও কোচিংয়ে আনার পরিকল্পনা বিসিবির

3

মাইর একটাও মাটিতে পড়বে না

4

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন

5

চলতি বছরেই ঘূর্ণিঝড়ের ও টানা ১০ দিন বজ্রবৃষ্টির শঙ্কা

6

আমিরাতেই আছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া

7

মনপুরায় কলেজ অধ্যক্ষকে মারধরের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

8

ফাইনালে আর্জেন্টিনা, গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

9

রোববার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি

10

বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

11

জাতীয়করণের পথে চরফ্যাশন-মনপুরার ৩ শিক্ষা প্রতিষ্ঠান

12

দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কত

13

পরীক্ষায় নকলের দায়ে এইচএসসির এক কেন্দ্রে ৫ পরীক্ষার্থীকে বহি

14

বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত: মুফতি রেজাউ

15

পরকীয়া দেখে ফেলায় নিজ সন্তানকে হত্যা করেন মা

16

ভারতকে অপছন্দ করা বাংলাদেশির সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে

17

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বৈষম্য করার অভিযোগ

18

বোরহানউদ্দিনে সিএনজি শ্রমিকদের মানববন্ধন

19

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি

20