আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে বাংলাদেশের স্পিকার আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান।

শুক্রবার (০৩ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তেহরান সফর করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ উপলক্ষে আয়োজিত বৈঠকে ইরানের ইসলামিক পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের স্পিকার আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান। একই সঙ্গে তিনি শোকের এই সময়ে বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং সে দেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়। এর পর ‘শোক ও দুঃখ’ প্রকাশ করলেও নিন্দা জানায়নি বাংলাদেশ। অবশেষে চার মাস পর খামেনির শেষকৃত্যের সময়ে এসে তার হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ ও ইরানের মধ্যে শতবর্ষী বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের আন্তরিক যোগাযোগ বিদ্যমান।’

তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এ সমঝোতা ইরানের জনগণ এবং সমগ্র অঞ্চলের জন্য দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ সুগম করবে।

বাংলাদেশের স্পিকার চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশা করেন, সংশ্লিষ্ট সব পক্ষ সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাকি বিরোধগুলোর টেকসই সমাধানে বর্তমান ইতিবাচক অগ্রগতিকে কাজে লাগাবে।

বৈঠকে তিনি মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে গতকাল তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাকে এবং বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।                                                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের

1

লালমোহনে মুরগির খামারে ঢোকার অভিযোগে শতাধিক বন্য পাখি হত্যা

2

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা

3

কচুগাছ ও ময়লার স্তূপে বন্ধ পানি চলাচল, জলাবদ্ধতায় দুর্ভোগে

4

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

5

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

6

ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কোটি টাকার কারেন্ট জাল ও

7

হারিকেন নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন প্রধানমন্ত্রী

8

বিদ্যুতের ক্যাপাসিটি বিল দুই বছর দেবেন না, জনগণ সঙ্গে থাকবে

9

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

10

নতুন পে স্কেলে বদলে যাচ্ছে ইনক্রিমেন্ট, ভাতাতেও কাটছাঁট

11

চরফ্যাশনে আবেদন ছাড়াই ৩ ভোটারের এলাকা পরিবর্তন, তদন্তের দাবি

12

ভোলায় ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন ৫ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ৩০ হা

13

তারেক রহমানকে ঠিক করতে হবে কীভাবে ক্ষমতা ছাড়বেন: নাহিদ ইসলাম

14

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চাল

15

দৌলতখানে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান

16

যে শর্তে ১৩ বছরের মায়ের কাছেই থাকছে ৭ মাসের সন্তান

17

চাঁদাবাজদের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর কড়া বার্তা

18

মেয়র পদে ত্রিমুখী লড়াইয়ের পথে ঢাকা: তিন দলের ভিন্ন সমীকরণ

19

৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত

20