আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিফাত কেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, প্রশ্ন তাসনিম জারার

 

Brother IT Digital

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে সিফাত আবদুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো নিয়ে প্রশ্ন তুলেছেন তরুণ রাজনীতিক তাসনিম জারা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তাসনিম জারা এসব প্রশ্ন তোলেন।

পোস্টে তাসনিম জারা বলেন, ‘সিফাতের ভাষা ভদ্র ছিল না। এটা নিয়ে তর্ক করার কিছু নেই। কিন্তু প্রশ্নটা ভদ্রতার নয়। কারণ সিফাতকে অভদ্রতার জন্য গ্রেপ্তার করা হয়নি। মামলা দেওয়া হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। তাহলে গালি দেওয়া কি সন্ত্রাস?’

এর আগে, বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেসবুকে গালিগালাজের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে আটক করা হয় সিফাত আবদুল্লাহকে। পরে শুক্রবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ফেসবুক পোস্টে তাসনিম জারা আরও বলেন, ‘যারা এই গ্রেপ্তারের বিপক্ষে লিখছেন, তাদের কমেন্ট বক্সে গালির বন্যা। সাথে বলছেন যে ছেলেটা গালি দিয়েছে, তাই ধরা ঠিক হয়েছে। আয়রনি হলো, তারা নিজেরাই গালি দিয়ে সেটা বলছেন। এবং তাদের কোনো ভয় নাই। কারণ তারা জানেন গালিটা কাকে দিচ্ছেন, আর কাকে দিচ্ছেন না। অর্থাৎ ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ, ক্ষমতায় না থাকা কাউকে দিলে সেটা গ্রহণযোগ্য।’

সরকারের উদ্দেশে তাসনিম জারা বলেন, ‘আপনারা একটা তালিকা করে দিন। কী কী লিখলে, কী কী আঁকলে, বিলের কাগজ হাতে নিয়ে কী কী বললে রাত সাড়ে আটটায় দরজায় পুলিশ আসবে না। লিখে দিন। আমরা মেনে চলব। আর যদি তালিকা দিতে অস্বস্তি হয়, “দ্য ডিক্টেটর” সিনেমার আলাদিনের আচরণের মতো মনে হয়, তাহলে নিজেদের সংযত করুন।’

গ্রেপ্তার সিফাতের অবিলম্বে মুক্তি দাবি করে তাসনিম জারা আরও বলেন, ‘মামলা প্রত্যাহার করুন। আর সন্ত্রাসবিরোধী আইনের যে ধারাগুলো কথা বলার বিরুদ্ধে ব্যবহার করা যায়, সেগুলো সংশোধন করুন।’

সিফাতের ফেসবুক আইডিতে থাকা এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, তিনি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ভিডিওতে তিনি দাবি করেন, চলতি মাসে তার বাসায় চার হাজার ও আগের মাসে পাঁচ হাজার টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ

1

৬ কোটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য অসম্পূর্ণ, জালিয়াতির ঝুঁকি

2

লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

3

আমার সুস্থ বাচ্চা হেঁটে হেঁটে হাসপাতালে আসছে, ওরা মাইরা ফেলল

4

গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি

5

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে, প্রশ্ন প্রতিমন্ত্রী নু

6

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ

7

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট

8

সারাদেশের ২৫০ ক্লিনিকের জন্য দুঃসংবাদ

9

‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর চিন্তাভাবনা সরকারের নেই: স্বরা

10

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার নির্দেশনা প্রধানমন

11

বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকে

12

মনপুরায় ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

13

দেশে এত মেধাবী চিকিৎসক থাকতেও রোগীদের কেন বিদেশ যেতে হয়?

14

ভোলা জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবার নেতৃবৃন্দের সাক্ষাৎ

15

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে:

16

লালমোহনে ডাকাতি মামলায় ৩ আসামি গ্রেপ্তার

17

চরফ্যাশনে সিএনজির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

18

ইরানে খামেনির জানাজা শেষে ঢাকায় ফিরেছেন স্পিকার

19

ঝটিকা মিছিলে অংশ নেওয়াই ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

20