আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ খাঁন

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: বিএনপির উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, বিএনপি প্রতিরোধ না গড়ে তুললে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগই এনসিপির নেতাদের রাজনৈতিকভাবে কোণঠাসা করে দিত।

সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা বলেন।

এর আগে রোববার নওগাঁয় এক অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির উদ্দেশে হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন—বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাইবেন না।’

এর জবাবে রাশেদ খাঁন ফেসবুক পোস্টে লেখেন, এনসিপির এক নেতা বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠানোর হুমকি দিয়েছেন। তবে তার দাবি, বিএনপি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান কিছুটা শিথিল করত, তাহলে আওয়ামী লীগের নেতারাই এনসিপির নেতাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতেন। তিনি আরও দাবি করেন, বিএনপি বিরোধী দলের নেতাদের নিরাপদ রাখার ভূমিকা পালন করেছে।

রাশেদ খাঁন আরও বলেন, আওয়ামী লীগ এখনো রাজনৈতিকভাবে মাঠের বাইরে রয়েছে বিএনপির প্রতিরোধের কারণেই। তার ভাষ্য, আওয়ামী লীগের মোকাবিলার সক্ষমতা বিএনপি ছাড়া অন্য কোনো দলের নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভোটের রাজনীতির স্বার্থে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন এমন কিছু রাজনৈতিক শক্তির নেতারা এখন সে বাস্তবতা স্বীকার করছেন।

পোস্টে তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের পর সরকারি সুবিধা ভোগের কারণে কিছু নেতার আচরণে পরিবর্তন এসেছে এবং তারা উত্তেজনাপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তার মতে, সরকারি প্রটোকল নিয়ে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোনো গণআন্দোলন সফল হয় না।

রাশেদ খাঁন আরও বলেন, মাত্র ১ বছরের ব্যবধানে জুলাই পদযাত্রায় কেন ধস নামলো, সেই চিন্তা করা উচিত। গণঅভ্যুত্থানের পরে জামায়াতের চোদ্দগুষ্টি উদ্ধার করে, ভোটের আগে ও পরে জিকির করা যে, আমি তো শিবিরের সাথী ছিলাম! মানুষ এই নয়া ভণ্ডবস্ত বুঝতে পেরেই মুখ ফিরিয়ে নিয়েছে। মোদ্দা কথা, জামায়াত নামের হাঙ্গর ইতোমধ্যে এনসিপিকে গিলে ফেলেছে। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পরীক্ষা স্থগিত হয়নি কেন’, রুমিন ফারহানার প্রশ্নে মুখ খুললেন

1

জনগণের ভোটে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায

2

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো এশিয়ার আরেক দেশ

3

রাড্ডা ক্লিনিক সংস্কারে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াত আমি

4

এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

5

মাত্র ১০০ টাকার জন্য ১৫ বছর পর পাওনাদারের দরজায় শমসের আলী

6

দক্ষিণ আইচায় কোমরে টিপ ছোরা নিয়ে ঘোরার অভিযোগে যুবক আটক, জ

7

নেতাকর্মীরা অপকর্ম করলে ছাড় নয়, রিজভীর কড়া বার্তা

8

দক্ষিণ আইচায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

9

মক্কার কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী ৪ হাফেজ দেশে ফিরেছেন

10

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

11

লালমোহনে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, দুই দিনে কামড়ে আহত ২০

12

রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে:

13

যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

14

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পৌর জামায়াতের র‍্যালী

15

সবচেয়ে কম জিপিএ- ৫ এর হার বরিশাল বোর্ডে

16

টানা বৃষ্টিতে ভোলায় সবজির বাজারে ঊর্ধ্বমুখী দাম, কাঁচা মরিচ

17

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, সবার সামনে মাথা

18

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

19

সাংবাদিকদের কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা: তথ্যমন্ত্রী

20