আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জাফর গ্রে'ফতার

 

Brother IT Digital

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন: ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অর্থায়ন ও আশ্রয় দেওয়ার অভিযোগে জাফর হাজী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

জাফর হাজী ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নুর ইসলাম। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সকালে টবগী ইউনিয়নের নতুন হাকিমুদ্দিন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বাজার থেকে শুরু হয়ে উদয়পুর রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার দাবিসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় জাফর হাজীসহ ১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর জাফর হাজীকে মনিরাম বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর একই দিন তাকে আদালতে প্রেরণ করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অর্থায়ন ও আশ্রয় দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জাফর হাজীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও এই মামলায় বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশ: ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

1

লালমোহনে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

2

দেশে ভয়াবহভাবে বাড়ছে শিশু নিখোঁজ, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি

3

প্রাথমিকের কারিকুলামে স্পিকিং ও লিসেনিং দক্ষতায় গুরুত্ব দেওয়

4

মনপুরায় যাত্রী ওঠানো নিয়ে বিরোধ, চালক-হেলপারকে মারধর ও টাকা

5

চরফ্যাশনে ৩৩ ইটভাটার ১৭টিই অবৈধ, হুমকিতে পরিবেশ

6

দক্ষিণ আইচা বাজারে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিল ছাত্রদল ও স্ব

7

৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের ভাইভার সূচি প্রকাশ

8

মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন

9

আমরা জুলাই ব্যবসায়ী: নাসীরুদ্দীন পাটওয়ারী

10

জামায়াতের দফা ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না

11

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

12

‘কুরআনের পাখি’ হওয়ার আগেই ঝরে যায় ৫ প্রাণ, বৃষ্টিভেজা শেষবিদ

13

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন একমাত্র ছেলে, অঝোরে

14

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেন ও ভোলা-বরিশাল সেতুর দাবিতে দক্ষ

15

সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফি

16

ব্যাংকের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

17

মনপুরায় লোকালয় থেকে উদ্ধার চিত্রা হরিণ, সংরক্ষিত বনাঞ্চলে অব

18

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হব

19

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নয়, তবুও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্র

20