আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ, এলাকায় চাঞ্চল্য

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে আলাউদ্দিন রাড়ী (৫০) নামের এক ডাব ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আলাউদ্দিন ওই ইউনিয়নের উত্তর চর মঙ্গল গ্রামের মৃত আব্দুল করিম রাড়ীর ছেলে। তিনি পেশায় একজন ডাব ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে স্থানীয় বাজারে যান আলাউদ্দিন। পরে রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সুরতাহাল প্রতিবেদন অনুয়ায়ী লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন  পাওয়ায় যায়নি। এঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে। এছাড়াও লাশের ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আলাউদ্দিনের পরিবারের দাবি, জায়গা-জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে মামলা চলছে। স্বজনদের অভিযোগ, এই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কৌশলে আলাউদ্দিনকে হত্যা করেছেন। তারা ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শশীভূষণ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন চ্যানেল ভোলাকে বলেন, ঠিক কি কারণে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে। এছাড়াও লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধরলা ভাঙন রোধে ৩০০ কোটি টাকার কাজ করা হবে: ত্রাণমন্ত্রী

1

শশীভূষণে দুই জুলাই শহীদের কবর জিয়ারত করল ছাত্রদল

2

বিদ্যুৎ-জ্বালানি সংকটে সরকার হাত গুটিয়ে বসে নেই

3

সড়ক দুর্ঘটনায় নিহতের লাশবাহী গাড়িই ফের দুর্ঘটনার কবলে

4

রুপির বিপরীতে টাকার বড় উত্থান: ভারতগামী বাংলাদেশিদের জন্য স্

5

বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা

6

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজার

7

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

8

ভাগাড়ে পড়ে থাকা শপিং ব্যাগ উল্টাতেই বেরিয়ে এলো নবজাতকের মরদে

9

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিজেই অসুস্থ

10

সেপটিক ট্যাংক এখন নীরব মৃত্যুফাঁদ, প্রতিবছর শতাধিক প্রাণহানি

11

দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা

12

মনপুরায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

13

বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

14

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা

15

‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

16

প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর

17

ভারতে নতুন দলের আত্মপ্রকাশ, ফের ‘সংসদ চলো’ অভিযান

18

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

19

কিমের কাছে ৫৭টি পরমাণু বোমা আছে, তাই মিলেমিশে থাকা জরুরি: ট্

20