আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ বছরেও চালু হয়নি ভোলা জেনারেল হাসপাতালের আইসিইউ



চ্যানেল ভোলা : ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঁচ বছর আগে স্থাপন করা ছয়টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড এখনো চালু হয়নি। প্রয়োজনীয় প্রশিক্ষিত অ্যানেস্থেসিস্ট, নিবিড় পরিচর্যা বিশেষজ্ঞ ও দক্ষ জনবলের অভাবে হাসপাতালের আইসিইউ ইউনিটের দরজায় ঝুলছে তালা। ফলে সংকটাপন্ন রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা না দিয়ে বরিশাল কিংবা ঢাকায় রেফার করতে হচ্ছে। এতে একদিকে সরকারের কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম বছরের পর বছর অব্যবহৃত পড়ে রয়েছে, অন্যদিকে আইসিইউ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলার প্রায় ২২ লাখ মানুষ।

সম্প্রতি হাসপাতাল ঘুরে দেখা যায়, নতুন ভবনের তৃতীয় তলায় আইসিইউ ইউনিটের দরজা তালাবদ্ধ। ভেতরে ধুলাবালিতে ঢাকা অবস্থায় পড়ে আছে আইসিইউ বেডসহ বিভিন্ন আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি। প্রয়োজনীয় জনবল না থাকায় এসব যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণও হচ্ছে না।

হাসপাতাল সূত্র জানায়, করোনা মহামারির সময় ২০২১ সালের মাঝামাঝি দুই ধাপে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে হাসপাতালটিতে ছয়টি পূর্ণাঙ্গ আইসিইউ বেড, পাঁচটি ভেন্টিলেটর, সাতটি অক্সিজেন কনসেনট্রেটর এবং ছয়টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা সরবরাহ করা হয়। কিন্তু দক্ষ জনবল না থাকায় এক দিনের জন্যও আইসিইউ ইউনিট চালু করা সম্ভব হয়নি। এ বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় জনবল চাওয়া হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন মো. জাহাঙ্গীর বলেন, গত বছরের শেষের দিকে রাতে তাঁর এক স্বজন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা জানান, রোগীর আইসিইউ সাপোর্ট প্রয়োজন। কিন্তু হাসপাতালে সেই ব্যবস্থা না থাকায় দ্রুত বরিশালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। রাতেই স্পিডবোটে বরিশাল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। জাহাঙ্গীরের দাবি, হাসপাতালে আইসিইউ চালু থাকলে হয়তো রোগীকে বাঁচানো সম্ভব হতো।

হৃদরোগে আক্রান্ত আরেক রোগী হাসান বলেন, গুরুতর রোগী এলেই আইসিইউ সুবিধা না থাকায় চিকিৎসকেরা বরিশাল বা ঢাকায় রেফার করেন। অনেক রোগী পথেই মারা যান। অথচ বছরের পর বছর আইসিইউ বেডগুলো অব্যবহৃত পড়ে রয়েছে।

হাসপাতালে আসা কয়েকজন রোগীর স্বজন জানান, ভোলা একটি দ্বীপ জেলা হওয়ায় জরুরি রোগীকে বরিশাল বা ঢাকায় নেওয়া সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। সংকটাপন্ন অনেক রোগী দীর্ঘ পথ পাড়ি দেওয়ার আগেই প্রাণ হারান। তাই দ্রুত আইসিইউ চালুর দাবি জানান তারা।

ভোলা জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. কায়ছার আলম বলেন, প্রতিদিনই আইসিইউ সাপোর্ট প্রয়োজন এমন রোগী হাসপাতালে আসেন। কিন্তু আইসিইউ সুবিধা না থাকায় তাঁদের অন্যত্র পাঠাতে হয়। আইসিইউ চালু হলে জেলার রোগীরা উন্নত চিকিৎসাসেবা পাবেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, ২০২১ সালে হাসপাতালটিতে আইসিইউ বেড ও প্রয়োজনীয় যন্ত্রপাতি এলেও দক্ষ জনবলের অভাবে সেগুলো চালু করা সম্ভব হয়নি। আইসিইউ পরিচালনার জন্য প্রয়োজনীয় অ্যানেস্থেসিস্ট, নিবিড় পরিচর্যা বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত জনবল চেয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে দ্রুত আইসিইউ চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে মুমূর্ষু রোগীদের ভোলাতেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

স্থানীয়দের অভিযোগ, জেলার একমাত্র সরকারি বিশেষায়িত এ হাসপাতালে দীর্ঘদিন ধরে আইসিইউ অচল থাকায় লাখো মানুষ জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে আইসিইউ চালুর মাধ্যমে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরে ১৩ সমঝোতা স্মারক

1

চরফ্যাশনে পানিতে ডুবে প্রাণ গেল নবম শ্রেণির শিক্ষার্থীর

2

জনবল সংকটে ধুঁকছে চরফ্যাশন হাসপাতাল, ৬৬ চিকিৎসকের বিপরীতে কর

3

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন একমাত্র ছেলে, অঝোরে

4

তিন জেলার তিন স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে

5

তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, এল

6

জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

7

পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না

8

পা দিয়ে লিখেই মাস্টার্স, চাকরি পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চা

9

বোরহানউদ্দিনে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

10

ওসমান হাদি হত্যা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য

11

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর ঝুলন্ত মরদেহ উদ্ধার

12

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

13

এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্র

14

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

15

বকেয়া প্রাইভেটের টাকা চাওয়ায় শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে জখম

16

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্

17

ফেসবুকে ভুয়া পোস্ট করে ২১ লাখ টাকা আয়!

18

কোনো দলকে ভোট দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নেই: সেলিমা রহমান

19

ভোলার গ্যাসে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র: জরুরি সমাধান, না

20