আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ



মো. সবুজ, ভোলা : বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলটির নেতা-কর্মী ও সাধারণ জনগণ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে আন্দালিভ রহমান পার্থসহ চারজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নেওয়ার পরপরই ভোলায় আনন্দ মিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা।

মিছিলটি ভোলা শহরের নতুন বাজারের বিজেপির জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাংলাস্কুল মোড়, সদর রোড ও চকবাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মী ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং পার্থের মন্ত্রিত্বে ভোলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা যুব সংহতির আহ্বায়ক মো. নূরে আলম সিদ্দিকী টিটু, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. গোলাম হোসেন, সদস্যসচিব আনোয়ার হোসেন, জেলা ছাত্র সমাজের সদস্যসচিব মো. হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ভোলা-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। এরপর ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এবার তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় বিএনপি কার্যালয়ে ডেকে নিয়ে মাথা ন্যাড়া করার অভিযোগে

1

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছি

2

থার্ড টার্মিনালে হরিলুট; অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা

3

ভোলার লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

4

মোদির ওপর চাপ বাড়ছে: রয়টার্স

5

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো এশিয়ার আরেক দেশ

6

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল প্রেমপত্র

7

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

8

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

9

বডি স্প্রের তীব্র ঘ্রাণে অসুস্থ ১৫ শিক্ষার্থী, হাসপাতালে ভর্

10

বিদ্যুৎ-জ্বালানি সংকটে সরকার হাত গুটিয়ে বসে নেই

11

দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা

12

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?

13

ভোলায় বেদে পল্লীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন

14

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

15

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

16

জুতার মালা পড়িয়ে অপমান তজুমদ্দিনের আলোচিত সেই ঘটনায় চারজন আট

17

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র আইয়ু

18

শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভি

19

যে শর্তে ১৩ বছরের মায়ের কাছেই থাকছে ৭ মাসের সন্তান

20