আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন

 

Brother IT Digital

ভোলা প্রতিনিধি: "আসুন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ৯ নম্বর চরসামাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মাদক নির্মূল কমিটির উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর চরসামাইয়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেন। পরে মানববন্ধনের মাধ্যমে তারা প্রশাসন ও সরকারের প্রতি মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তারে দেশের তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগই নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান শেষে ২ নম্বর ওয়ার্ড মাদক নির্মূল কমিটির ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রেদোয়ান সবুজকে সভাপতি, বশার মাস্টার, আলম লিটন, আবদুল মান্নান হাওলাদার ও সুমন তহশিলদারকে সহ-সভাপতি, আনোয়ার হোসেন নোমানকে সাধারণ সম্পাদক, শামীম নবাবকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং তফাজ্জল হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

এ সময় মাদক নির্মূল কমিটির সদস্য, বিভিন্ন মসজিদের মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজানের ঢলে আবারও ফুলে উঠছে তিস্তা, চরাঞ্চলে আতঙ্ক

1

ঝড়ে লণ্ডভণ্ড ট্রলার, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জ

2

ভোলায় মোটরসাইকেল চুরি, GPS ট্র্যাকিংয়ে লাহারহাট থেকে উদ্ধার

3

বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রাতযাপন, আইফোন উপহার

4

খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

5

দখলমুক্ত হলে ফিরবে স্বস্তি সরকারি খাল পুনঃখননের অপেক্ষায় মনপ

6

রংপুরে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৬ হাজার ইয়াবা জব্দ

7

আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকসহ বিদেশে বিনিয়োগের অভিযোগ

8

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, চলছে পরিচ্ছন্নতা অভিযান

9

আসিফ-আখতারের মেস ভাড়া আমি সংগ্রহ করে দিতাম: রাশেদ খাঁন

10

বাদ পড়তে পারেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী

11

মনপুরার ফকিরহাটে ১৫ পিস ইয়াবাসহ পান ব্যবসায়ী আটক

12

আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মু

13

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

14

৪১ দেশে এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে প্রবাসীদের জন্য বড় সুখবর

15

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনৈতিক দল

16

ভোলায় মায়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ

17

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

18

প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কড়া সতর্কবার

19

রাতে শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদন

20