আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

 

Brother IT Digital

ইব্রাহিম আকতার আকাশ/মো. নোমান: ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ না দেওয়াকে কেন্দ্র করে একটি পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কলেজ কমিটির সভাপতি হুমায়ুন কবির শিকদারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে এইচএসসি পরীক্ষা শেষে চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ফাতেমা মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু জানান, শনিবার এইচএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশাল শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চরফ্যাশন সরকারি কলেজের পরীক্ষার্থীরা ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

তিনি অভিযোগ করেন, পরীক্ষার প্রশ্ন অধিকাংশ পরীক্ষার্থীর প্রস্তুতির সঙ্গে না মেলায় এবং কক্ষ পরিদর্শকদের কাছ থেকে কোনো ধরনের অনৈতিক সহযোগিতা না পাওয়ায় পরীক্ষা শেষে চরফ্যাশন সরকারি কলেজের একদল পরীক্ষার্থী কলেজে হামলা চালায়। তারা কলেজের দুটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভবনের জানালা-কপাট ভাঙচুর করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ চ্যানেল ভোলাকে বলেন, ঘটনার খবর পেয়ে তিনি চরফ্যাশন থানার অফিসার ইনচার্জকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া চ্যানেল ভোলাকে বলেন, একদল পরীক্ষার্থী ফাতেমা মতিন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে হামলা চালাচ্ছে—এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলেও তা সম্ভব না হওয়ায় কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ বা মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, সম্মাননা পেলেন তিন শিক্ষক

1

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা ৬ লেন মহাসড়কসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে

2

বৈরী আবহাওয়ার দিনে এইচএসসিতে অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরীক্ষা

3

আনোয়ারায় প্রবাসী-স্ত্রীর খালি ঘরে চুরি, হাঁড়ি-পাতিল ও কাপড়চো

4

তজুমদ্দিনে নারী সমাবেশ, সচেতনতায় গুরুত্বারোপ

5

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

6

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফের রাজপথে আন্দোলনের দাবানজ

7

ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্ম

8

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

9

এবার পুলিশ সদরদপ্তর অভিমুখে মিছিলের ডাক সিজেপির

10

একের পর এক ট্রান্সফরমার চুরি, উদ্বেগে দক্ষিণ আইচাবাসী

11

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

12

কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না: নুর

13

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

14

নতুন পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

15

ভোলায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

16

পেরুতে শক্তিশালী ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

17

ব্যবসায়িক সিন্ডিকেটদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী

18

৭ মাসের শিশুকে ফিরে পেলেন ১৩ বছরের মা!

19

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা

20