আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, সবার সামনে মাথা ন্যাড়া করে আলোচনায় রাফি



চ্যানেল ভোলা: ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে প্রিয় দলের প্রতিদ্বন্দ্বী দলের জয় উপলক্ষে নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে মাথা ন্যাড়া করে আলোচনায় এসেছেন পটুয়াখালীর এক আর্জেন্টিনা সমর্থক।

পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার কাজীবাড়ীর বাসিন্দা কাজী রাফি (২৫) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন। শেষ পর্যন্ত ব্রাজিল ৩-০ গোলের ব্যবধানে জয় পাওয়ার পর নিজের সেই ঘোষণার বাস্তবায়ন করেন তিনি।

শনিবার (২০ জুন) সকালে ম্যাচ শেষ হওয়ার পর স্থানীয় ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় তাদের সঙ্গে ঝাউতলা গোলচত্বরে এসে সবার সামনে মাথা ন্যাড়া করেন। উপস্থিত সমর্থকরা ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

স্থানীয়দের মতে, প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক হয়েও নিজের দেওয়া কথা রাখায় অনেকেই রাফির প্রশংসা করেছেন। বিষয়টি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে যেমন হাস্যরসের সৃষ্টি হয়েছে, তেমনি তার প্রতিশ্রুতি রক্ষার মানসিকতাও ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

কাজী রাফি জানান, তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন। সেই ধারাবাহিকতায় মজার ছলে দেওয়া একটি চ্যালেঞ্জ বাস্তবে রূপ দিয়েছেন। নিজের কথা রাখতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর!

1

খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

2

নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে

3

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

4

ঢাকাস্থ ভোলা সমিতির মহিলা কমিটিতে শিবপুরের রীতা জেসমিন

5

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

6

ইনডাকশন চুলায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

7

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো জয়পুরহাটে সড়

8

জুলাই এদেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবে না: শিক

9

সংসদে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্পিকারের

10

চরফ্যাশনে কিন্ডার গার্টেনের গেট ভেঙে ১০ ফ্যানসহ মালামাল চুরি

11

লালমোহনে কৃষক কার্ড প্রণয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

12

পাঁচ জেলায় বন্যার শঙ্কা

13

ভোলার বোরহানউদ্দিনে স্কুলছাত্রীকে ধর্ষণ: প্রধান শিক্ষকসহ গ্র

14

২৭ বছর পর জেল থেকে বের হচ্ছেন ভোলার সেই কালু

15

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

16

জাতীয়করণের পথে চরফ্যাশন-মনপুরার ৩ শিক্ষা প্রতিষ্ঠান

17

শেখ হাসিনার সঙ্গে কথা বলাই কাল হলো

18

জুলাই শহীদ দিবসে ভোলার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

19

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি, আলোচনায় কে

20