আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো?

 

Brother IT Digital

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পরীক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলছেন, পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না— এটা কি আন্দোলনের বিষয় হলো?

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি, আজ পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেয় নাই এইটা একটা আন্দোলনের বিষয় হলো?

আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়টিও আমরা দেখছি। কারও না কারও সন্তানই এসব করছে। শিক্ষামন্ত্রী একটা ভালো পরীক্ষা ব্যবস্থা চালু করতে চান, যাতে কেউ নকল করে পাস করতে না পারে এবং শিক্ষার্থীরা পড়াশোনার মধ্যে থাকে। এজন্য তিনি খারাপ হয়ে গেলেন? এখন নাকি তার পদত্যাগ করতে হবে।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, গত ৬ মাসে প্রধানমন্ত্রী প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার ১০ মিনিট আগে সচিবালয়ে পৌঁছান। ফলে ৯টার মধ্যেই কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকেন। জাতিকে পুনর্গঠন করাই প্রধানমন্ত্রীর বড় চ্যালেঞ্জ।

সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্যেই ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে বলেও জানান তিনি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ তজুমদ্দিনের কিশোর মিহাদ

1

বাঁশের ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা

2

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট ও কলাতলীতে বিএনপির অব

3

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর নিখোঁজ আহাদকে ফিরে পেল পরিবা

4

এনসিপির গাড়ি থেকে ৫ লাখ টাকা ও যন্ত্রপাতি লুটের অভিযোগ

5

বিদ্যুতের ক্যাপাসিটি বিল দুই বছর দেবেন না, জনগণ সঙ্গে থাকবে

6

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমা

7

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি, এইচএসসি পাশেই আবেদন

8

প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি

9

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

10

হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদ

11

বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

12

ঘরের রান্নায় সিলিন্ডার গ্যাসের খরচ কমাবেন যেভাবে

13

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়

14

ফুটপাতে খাবার বিক্রি করলেও নিতে হবে নিবন্ধন

15

মনপুরায় মা ইলিশ শিকারে ৪ জেলের জরিমানা, জাল-ইলিশ ধ্বংস

16

ফেনীতে নিষিদ্ধ সংসগঠন ছাত্রলীগের মিছিল

17

লালমোহনে মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লাখ টাকার ক্ষতি

18

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আগামীকাল, প্রচারণার নির্দে

19

প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সৌদির বার্তা

20