আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে সংসদে বিতর্ক, বক্তব্য পর্যালোচনার নির্দেশ স্পিকারের

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর জাতীয় সংসদে সাধারণ আলোচনার সময় পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংশ্লিষ্ট বক্তব্য পর্যালোচনার নির্দেশ দিয়েছেন এবং ভুল ব্যাখ্যার প্রমাণ পাওয়া গেলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছেন।

বুধবার সংসদে বাজেট আলোচনা চলাকালে বিএনপির সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিরোধী দলের সাম্প্রতিক কর্মসূচির সমালোচনা করতে গিয়ে সুরা ইবরাহিমের একটি আয়াত উদ্ধৃত করেন। বক্তব্যে তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন ও বরাদ্দের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন।

তার বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন যে, যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা বরং অস্বীকারের পথ বেছে নেয়। এ বক্তব্যের পরপরই জামায়াতে ইসলামীর কয়েকজন সংসদ সদস্য আপত্তি জানান।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সদস্য নাজিবুর রহমান দাবি করেন, কোরআনের আয়াতের অর্থ ও প্রেক্ষাপট সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। তিনি বলেন, রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ধর্মীয় আয়াতকে এমনভাবে যুক্ত করা হলে ভুল বার্তা যেতে পারে। কোরআন-হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

বিরোধী দলের আপত্তির পর স্পিকার বলেন, ধর্মীয় বিষয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অনভিপ্রেত মন্তব্য সংসদে গ্রহণযোগ্য নয়। তিনি জানান, সংশ্লিষ্ট বক্তব্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং প্রয়োজন হলে তা সংসদের কার্যবিবরণী থেকে অপসারণ করা হবে।

পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য ধর্মীয় শিক্ষা ও জ্ঞানসম্পন্ন ব্যক্তি এবং তিনি আলোচনার প্রসঙ্গ ধরে আয়াতটি উল্লেখ করেছেন। তার মতে, বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্নভাবে উপস্থাপন করা ঠিক হবে না।

তবে বিরোধী দলের সদস্যরা তাদের আপত্তি অব্যাহত রাখলে স্পিকার সবাইকে সংযত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় বিষয়ে দীর্ঘ বিতর্ক সংসদের পরিবেশের জন্য ইতিবাচক নয় এবং বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করা হবে।

পরে জামায়াতে ইসলামীর সদস্য মুজিবুর রহমান বক্তব্য দিয়ে আয়াতটির নাজিলের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, আল্লাহ প্রদত্ত নিয়ামতের যথাযথ ব্যবহার এবং তাঁর নির্দেশনা অনুসরণ করাই প্রকৃত কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। রাজনৈতিক মতভেদকে ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে না মেশানোরও আহ্বান জানান তিনি।

পরিস্থিতি শান্ত করতে চিফ হুইপ নুরুল ইসলাম বক্তব্য দেন এবং বিষয়টি নিয়ে আর আলোচনা না বাড়ানোর অনুরোধ জানান। এরপর স্পিকার বিতর্কের সমাপ্তি টেনে বাজেটের ওপর সাধারণ আলোচনা পুনরায় শুরু করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় স্কুল-কলেজে ৫ দিনের ছুটি, টানা ৭ দিন বন্ধ

1

বার্গার খেয়ে পদ হারালেন ‘ককরোচ পার্টির’ মুখপাত্র

2

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

3

রংপুরে ৪ খুন: জবানবন্দিতে যা বললেন আসামি সিদ্ধার্থ

4

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

5

এমপিও শিক্ষকদের বেতনও বাড়ছে নতুন পে-স্কেলে

6

‘হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’— শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্নে

7

জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

8

এসএসসিতে গণফেল, শিক্ষকদের তালাবদ্ধ রেখে বিক্ষোভ

9

যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চা

10

মাতা-পিতার ভরণ-পোষণ না করলে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

11

সার্কভুক্ত দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে সরক

12

চুরি করে অনুতপ্ত, চিরকুট লিখে গ্যাস সিলিন্ডার ফেরত দিল চোর

13

জামায়াতের সঙ্গে আলাপ করে বিক্ষোভ মিছিল করছে আ. লীগ: রাশেদ খা

14

ভোলায় হঠাৎ বেড়েছে সবজির দাম, কাঁচা মরিচ ২০০ টাকা

15

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি : চ্যাম্পিয়নরা পাবে ৬১৬ কোটি, বা

16

মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়

17

দক্ষিণ আইচায় শ্রমিক দল নেতাকে মারধরের অভিযোগে যুবলীগ নেতা ক

18

লাশের পাশে ছাগল জবাই দিয়ে খেয়েছিলেন জিয়াউলসহ বড় অফিসাররা

19

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

20