আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, দর্শনার্থীদের জন্য থাকবে উন্মুক্ত

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: ছাত্র আন্দোলনের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বুধবার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন এবং ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

জাদুঘরে জুলাই আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, ভিডিওচিত্র, দুর্লভ দলিল, সংবাদপত্রের সংরক্ষিত প্রতিবেদন, আন্দোলনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, শহীদ ও আহতদের ব্যক্তিগত স্মারক, পোশাক, ব্যানার, প্ল্যাকার্ডসহ নানা নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। এছাড়া মাল্টিমিডিয়া ও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আন্দোলনের ধারাবাহিক ঘটনাপ্রবাহ, গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা তুলে ধরা হবে। গবেষক ও দর্শনার্থীদের জন্য তথ্যভিত্তিক একটি আর্কাইভও রাখা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, জাদুঘরটি শুধু স্মৃতিচারণের স্থান নয়; বরং জুলাই আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।

বৈঠক শেষে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব বলেন, উদ্বোধনকে সামনে রেখে সংস্কৃতি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। প্রদর্শনীর উপকরণ সংযোজন, নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থী ব্যবস্থাপনা এবং ডিজিটাল কনটেন্ট স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ও একাধিকবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত তা চালু করা হয়নি। এবার ৫ আগস্ট উদ্বোধনের মাধ্যমে জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি ফোনকলেই আইনি জটিলতায় ১৪ বছরের সংসার

1

দেশের রাজনীতি একদল মোনাফেকের হাতে পড়ছে: উমামা ফাতেমা

2

আমদানি কমেছে ২৫%, ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার

3

মনপুরায় ঠিকাদারের গাফিলতিতে এক মাসেই ধসে পড়ল এইচবিবি সড়ক

4

হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী নিজেই

5

ভোলার মেঘনা নদীতে ড্রেজারডুবি, নিখোঁজ ১

6

রুটিন দেখতে ভুল, শেষ মুহূর্তে গিয়েও এইচএসসি দেওয়া হলো না পরী

7

কলেরা টিকার দ্বিতীয় ডোজ কবে, যেভাবে নিবন্ধন

8

৭ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, রয়েছে জলাবদ্ধতার সতর্কবার্ত

9

লালমোহনে নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

10

নাহিদ কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

11

বিশ্বকাপ মাতানো শাকিরা, কিন্তু ভুলেননি বাংলাদেশ— সিডর দুর্গত

12

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে

13

জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমা

14

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

15

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণা

16

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, আরও

17

প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড

18

জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

19

ভোলায় পুলিশ মেধা বৃত্তির সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ বিত

20