আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম

 

Brother IT Digital

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে তেহরানের শর্ত মেনে নেওয়ার জন্য পাঁচ দিনের সময়সীমা দিয়েছে ইরান। 

শর্ত না মানলে প্রণালিটি বন্ধই থাকবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি। রেজাই বলেন, জাতিসংঘের বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো তুলে ধরা হয়েছে। 

ওয়াশিংটন এসব শর্ত মেনে না নিলে হরমুজ প্রণালি খুলবে না। একই সঙ্গে শর্ত মেনে না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাও হবে না বলে জানান তিনি।

তিনি বলেন, হরমুজ প্রণালি আলোচনার জন্য একটি ‘নিশ্চয়তা’ হিসেবে কাজ করছে। আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আবার আস্থা তৈরি করতে হবে।

রেজাই আরও বলেন, ইরান আগের কূটনৈতিক অবস্থানে ফিরে যাবে না এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের আগের শর্তও আর গ্রহণ করবে না।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যে নতুন কূটনৈতিক পথ বেছে নিয়েছি, তা পূর্ণ শক্তিতে এগিয়ে যাবে।’

ইরানের জনগণের আস্থা অর্জন করতে যুক্তরাষ্ট্রকে নিজেদের কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন রেজাই।

এদিকে ইরানের বিমান চলাচল বন্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করেছেন তিনি। 

ইরানের বিমানকে নিজেদের বিমানবন্দর ব্যবহারের সুযোগ না দিলে এসব দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রাপ্তবয়স্কদের স্মার্টফোন ব্যবহারে নীতিমালা চায় গ্রাহক অ্য

1

৩৫ বছর আগে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল

2

ফের বাড়ল এলপিজির দাম

3

শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, যেভাবে করবেন

4

মনপুরায় ফজরের নামাজের পর শিক্ষক-স্বাস্থ্যকর্মীকে মারধরের অভি

5

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

6

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

7

অর্গানোগ্রাম সংশোধন ও স্থায়ী নিয়োগসহ ১২ দফা দাবিতে ভোলায় ওজো

8

দেশের সব মাদ্রাসাগুলোতে জরুরি নির্দেশনা

9

ওসমান হাদি হত্যা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য

10

দুলাল হত্যার ২৬ বছর কালুর পর এবার মুক্তি পাচ্ছেন শাহাবুদ্দি

11

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত

12

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

13

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই

14

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

15

হাসপাতালে রোগীর মাথায় ভেঙে পড়ল ছাদ!

16

সংকট না থাকলেও বাড়তি দামে এলপিজি, তাতেও মিলছে না সিলিন্ডার

17

বিদ্যুৎ সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

18

বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে কানের দুল ছিনত

19

লালমোহনে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

20