আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

 

Brother IT Digital

আগামী ৬ আগস্ট দেশের সকল মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্যে জোট।

সোমবার (৩ আগস্ট) রাতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের এক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, এলডিপির মহাসচিব বেলাল হোসেন সিরাজী, লেবার পার্টির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।



শীর্ষ বৈঠকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারাদেশে আইনশৃৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ দুইদিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন। তা হলো-

৫ আগস্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সকাল ১০টায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ৬ আগস্ট দেশের সকল মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এছাড়া আগামী ৫ আগস্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের গণসমাবেশ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারাদেশে আইনশৃৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এবং জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। ৬ আগস্ট সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গণে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

1

বেগমগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

2

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর ঝুলন্ত মরদেহ উদ্ধার

3

জনগণের দাবিতে বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

4

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

5

ভোলার মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ রাকিবের লাশ উদ্ধার

6

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

7

প্রতিদিন ১৪-১৬ ঘণ্টা বিদ্যুৎহীনতার অভিযোগ, দুর্ভোগে শিক্ষার্

8

ঢাকা-১০ আসন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন রাশেদ খাঁন

9

একাদশ-দ্বাদশে হিসাববিজ্ঞান পাঠদানে পরিবর্তনের প্রস্তাব

10

লালমোহনে চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচন করলো একতা জেনারেল

11

মোদির ওপর চাপ বাড়ছে: রয়টার্স

12

ক্যানসার, স্ট্রোক ও অন্ধত্ব: লালমোহনে একই পরিবারের চার সদস্য

13

কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার

14

দেশে আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

15

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

16

বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট, যা বললেন স্বরাষ্

17

লালমোহনে নির্মাণের দুই মাসেই সড়কে ধস, দুর্ভোগে স্থানীয়রা

18

২০ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

19

মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়

20