আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ভাড়া বাসা থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

Brother IT Digital

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার উকিলপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকি (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

নিহত তাকি ভোলা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাবা মাইনুল ইসলাম জুয়েল একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর রমেশ গ্রামে। তবে তারা দীর্ঘদিন ধরে ভোলা পৌরসভার উকিলপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর পরিবারের সদস্যরা বাসার একটি কক্ষের জানালার গ্রিলের সঙ্গে তাকিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ভোলা সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মানিরুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

এদিকে, স্কুলছাত্রীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিজেই অসুস্থ

1

চরফ্যাশনে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা

2

দুপুরের মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি শঙ্কা

3

মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

4

সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা-বিঘ্ন চায় না সরকার: তথ্যমন্ত্রী

5

আজ জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী

6

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

7

নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

8

পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

9

শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের বিস্ফোরক পোস্ট

10

শিম ২০০ টাকা কেজি

11

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

12

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ

13

রাজনীতির মূল লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের সেবা: তজুমদ্দিনে স্পিক

14

শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’, কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে

15

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দেশে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে:

16

বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ যুবক আটক

17

প্রাথমিক বিদ্যালয়ে জিয়াউর রহমানের জীবনীসহ ৩ বই সংরক্ষণের নির

18

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্

19

৪ বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

20