আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা

 

Brother IT Digital

ভোলার ইলিশায় নদীপথে সরকারি সার পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক করেছেন স্থানীয়রা। পরে উপজেলা প্রশাসন সারগুলো জব্দ করে একটি গোডাউন সিলগালা করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর ইলিশা গ্রামের দারগার খাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা থেকে নদীপথে মাদারীপুরে সার নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে একটি ট্রলার ও একটি নসিমন থেকে ২৯০ বস্তা সার আটক করেন স্থানীয়রা। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে টিএসপি ও ডিএপি সার ছিল।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ভোলার কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি সার বেশি দামে বিক্রির উদ্দেশ্যে জেলার বাইরে পাচার করা হচ্ছিল। তবে ট্রলারের মাঝি শহীদ ও কৃষক রফিকের দাবি, ভোলার বিভিন্ন চরের কৃষকদের কাছে পাঠানোর জন্য সারগুলো নেওয়া হচ্ছিল।

সার কেনার পক্ষে একটি রসিদ দেখানো হলেও তাতে মাত্র ৮০ বস্তা ডিএপি সারের হিসাব পাওয়া গেছে। বাকি ২১০ বস্তা সারের বৈধতার বিষয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কৃষকরা। তাঁদের অভিযোগ, ডিলাররা ভুয়া ভাউচারের মাধ্যমে সার উত্তোলন করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে জেলার বাইরে পাঠাচ্ছেন। এতে স্থানীয় কৃষকরা সারসংকটে পড়ছেন।

এ বিষয়ে বিএডিসির সার ও বীজ ডিলার মেসার্স মিজান ট্রেডার্সের স্বত্বাধিকারী মিজানের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, ডিলার পয়েন্ট থেকে দাবি করা হয়েছে, সারগুলো ভেলুমিয়া, ভেদুরিয়া ও বরিশালের আলিমাবাদ ইউনিয়নের কৃষকদের জন্য নেওয়া হচ্ছিল। বিভিন্ন চরে তরমুজ, ক্যাপসিকাম, চিচিঙ্গা ও শসা চাষের জন্য কৃষকরা এসব সার কিনেছেন বলে জানানো হয়েছে। তবে কোনো অনিয়ম বা অবৈধভাবে সার উত্তোলনের ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হবে।

এদিকে খবর পেয়ে ইলিশা থানা-পুলিশ সারগুলো জব্দ করে। পরে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল স্থানীয় একটি গোডাউনে সারগুলো সংরক্ষণের ব্যবস্থা করে সেটি সিলগালা করেন।

ইউএনও জানান, সারগুলোর বৈধ কাগজপত্র তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাই যাচাই-বাছাইয়ের জন্য সারগুলো গোডাউনে রেখে সেটি সিলগালা করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দ্রুত তদন্তের মাধ্যমে সার পাচার কিংবা অবৈধ মজুদের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাক সংকট, কমেছে আমদানি-র

1

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার বিষয়ে পাকিস্তানের ব্যাখ্যা

2

মেঘনায় জেলের জালে উঠল ২৫ কেজির বিশাল কোরাল

3

খেলনা ভেবে ককটেল হাতে কিশোর, বিস্ফোরণে আহত

4

মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়

5

বারবার ডিভোর্সে নিজেকে শেষ করতে চেয়েছিলেন শ্রাবন্তী

6

এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, যেভাবে জানবেন

7

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০% ছাড়

8

জাবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের দায়ে ১২ শিক্ষার্থী সাম

9

স্পিকারের নির্দেশে রিফুজি পাড়ার সড়ক পরিদর্শন

10

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

11

মনপুরায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

12

ভোলায় বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের আনন্দঘন

13

আজকের ঘটনায় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত; এভাবে চলতে থাকলে স

14

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ‎মনপুরায় ড্রেজারসহ ৫ জন আটক

15

বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, বালিচাপা মরদ

16

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কড়াকড়ি, বন্ধ মেট্রো স্টেশন ও ইন্টারনেট

17

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে

18

এইচএসসির প্রশ্নপত্র নিয়ে অপপ্রচার চালালেই আটক: শিক্ষামন্ত্রী

19

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট ও কলাতলীতে বিএনপির অব

20