আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্পিকারের নির্দেশে রিফুজি পাড়ার সড়ক পরিদর্শন

 

Brother IT Digital

মো মামুন হাজী লালমোহন : ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এবং পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে অবস্থিত রিফুজি পাড়া এলাকার প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল অবস্থা নিয়ে সংবাদ প্রকাশের পর তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশে শনিবার (১১ জুলাই) সকালে ওই সড়ক পরিদর্শন করেন বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ সমাজসেবক ও কালমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সুজন।

পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি শোনেন এবং সড়কের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানালে মো. মেহেদী হাসান সুজন বলেন, “ইনশাআল্লাহ, মাননীয় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অতি দ্রুত সড়কটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এলাকাবাসীর বর্তমান দুর্ভোগ কিছুটা লাঘব করতে আপাতত রাস্তায় বালি ফেলার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, স্পিকার এলাকার মানুষের কষ্টের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং মো. মেহেদী হাসান সুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের আশা, দ্রুত সড়কটির সংস্কার ও পাকাকরণের কাজ শুরু হলে শিক্ষার্থী, পথচারী, গর্ভবতী নারী, অসুস্থ রোগীসহ হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প-মেলানিয়ার দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা

1

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, প্রেমিকা গ্রেপ্তার

2

দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তরের আহ্বান প্রধানমন

3

১ জুলাই থেকে লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

4

বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের শোডাউনে সড়ক দুর্ঘটনায় আহত

5

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বৈষম্য করার অভিযোগ

6

হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার

7

স্ত্রী মশা দমনে ৬ লাখ পুরুষ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র

8

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

9

মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় ‘প্রেমিক’ গ্রেপ্তার

10

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক গেলেন সেনাপ্রধান

11

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

12

কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন: নাহিদ

13

সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

14

লালমোহনে জুয়ার আসর থেকে ৬ জন আটক

15

মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে যুবদলের প্

16

শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক, অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত

17

নিজেকে ডাকসুর ‘জিএস’ ঘোষণা করে রাশেদ খানের স্ট্যাটাস

18

লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

19

রামগতি ও বোরহানউদ্দিনে ২ হাজার ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

20