আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

 

Brother IT Digital

মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ মো. নিশাত (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, খামার ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক বেচাকেনা করে আসছিলেন।

রোববার (২৩ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া পশ্চিম বাজার চৌরাস্তায় বাচ্চু মাতুব্বরের অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। নিশাত ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গজারিয়া পশ্চিম বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয় ৫০-৬০ জন তাকে ঘিরে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করলে খবর পেয়ে লালমোহন থানার এসআই আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করে নিশাতকে হেফাজতে নেয়। মারধরের ঘটনায় আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ, খামার ব্যবসার আড়ালে নিশাত দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। তারা মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ আলামত জব্দ করে তাকে হেফাজতে নিয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোব

1

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

2

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ, ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

3

মনপুরায় বরফ সংকটে ১৪ কেজির পচা কোরাল বিক্রি সাড়ে ১০ হাজার টা

4

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়, উচ্ছ্বাসে ভাসলেন বাংলাদেশের

5

প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি

6

আমি সারাজীবন ভার্জিন ছিলাম: মেঘনা আলম

7

ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পি

8

লাশের পাশে ছাগল জবাই দিয়ে খেয়েছিলেন জিয়াউলসহ বড় অফিসাররা

9

সাইবার বুলিংয়ের শিকার চিকিৎসক-সাংবাদিক, অধরা অপরাধীরা

10

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: ব

11

জমিরের সঙ্গে মা'রা যাওয়া সেই তরুণী কে?

12

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

13

মামলার সুষ্ঠু তদন্তের দাবি ভোলার সিফাতকে হ'ত্যা করেছে কতজনে?

14

কাঁচামরিচের দামের ঝালে পুড়ছে সাধারণ ক্রেতা

15

চলতি অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

16

সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর: স্বাস্থ্যম

17

বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

18

শনিবার শুরু হচ্ছে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য, থাকছে ছয় দিনব্

19

সালমান শাহ’র মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত

20