আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

 

Brother IT Digital

ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা একটি কর-বিতর্কের গুরুত্বপূর্ণ একটি পর্যায়ের নিষ্পত্তি হলেও ড. ইউনূসকে ঘিরে কর ও শ্রম আইনের আরও বেশ কিছু মামলা এখনো আদালতে বিচারাধীন।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ড. ইউনূসের বিরুদ্ধে কর-সংক্রান্ত আরও ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে রয়েছে। এসব মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবির পরিমাণ কয়েক’শ কোটি টাকা। এর বাইরে শ্রম আদালত ও শ্রম আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ১৯টি।

গ্রামীণ কল্যাণের করসংক্রান্ত মামলাগুলোর একটি অংশ ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে দায়ের হয়েছিল। সে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। দীর্ঘ সময় পর এসব মামলার কয়েকটির নিষ্পত্তি হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছেন, সেটি নিয়েও দুই পক্ষের ভিন্ন বক্তব্য রয়েছে। ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন দাবি করেছেন, এসব ঘটনায় তার মক্কেলকে জনসমক্ষে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তার অভিযোগ, বর্তমান সরকারও আগের সরকারের মতো একই পথে এগোচ্ছে।

রাষ্ট্রপক্ষ অবশ্য বলছে, মামলাগুলোর ক্ষেত্রে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচ্য। উচ্চ আদালত যে সিদ্ধান্ত দেবেন, তার বাইরে যাওয়ার সুযোগ রাষ্ট্রপক্ষের নেই।

সর্বশেষ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। ফলে গ্রামীণ কল্যাণের করসংক্রান্ত বিরোধের পাশাপাশি বিচারাধীন অন্য মামলাগুলোর পরিণতিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

1

আবেগঘন বার্তায় সিলেটবাসীকে বিদায় জানালেন সাবেক ডিসি সারওয়ার

2

ভোলায় মধ্যরাতে আগুনে পুড়লো ৫ দোকান

3

প্রধানমন্ত্রীর ইশারায় সব চলে, তাহলে দুর্নীতি বন্ধ হয় না কেন:

4

ভোলায় ভাইরাল হওয়া সেই অসুস্থ চিকিৎসক পেলেন সম্মাননা

5

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

6

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরে ১৩ সমঝোতা স্মারক

7

লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা ভিজিএফ চাল উদ্ধার

8

বিদ্যুতের ক্যাপাসিটি বিল দুই বছর দেবেন না, জনগণ সঙ্গে থাকবে

9

পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না

10

ভোলায় গ্যাসের বিপুল সম্ভাবনা, কাজে লাগানোর উদ্যোগ কোথায়

11

যেভাবে গুম হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ

12

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ৯৯ হাজার কোটি টাকা

13

ছেলেকে চিকিৎসক, মেয়েকে নার্স বানানোর পর এসএসসি পাস করলেন বাব

14

ভারত থেকে আমদানি করা হলো বিপুল পরিমাণ টিয়ার গ্যাস

15

চরফ্যাশনে বাবার দাফন নিয়ে সংঘর্ষ: ১১ জনের বিরুদ্ধে আদালতে মা

16

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় ফের চুরি

17

এমপিদের ফোন হ্যাক করে টাকা চাওয়া হচ্ছে: নূরুল ইসলাম মনি

18

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

19

মনপুরার জেলেদের ‘মরার ওপর খাঁড়ার ঘা’, নিষেধাজ্ঞার আগে গভীর

20