আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্কুল টিফিনে ব্লেড পাওয়ার ঘটনায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ

 

Brother IT Digital

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটির মধ্যে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

ব্লেড পাওয়ার পর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে বিষয়টি অবহিত করার পরও তিনি তা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর না জানানোর অভিযোগে তাকে এই নোটিশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিদ্যালয় পরিদর্শন শেষে ৪ সদস্যের কমিটি ঘঠন করে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম এ নোটিশ জারি করেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ- সরকারি বরাদ্দের টিফিনের রুটি খাওয়ার সময় রুটি ছিড়ে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে বিষয়টি শ্রেণি শিক্ষক শারমিন জাহানকে জানায়। রুটি খাওয়ার আগেই ব্লেডটি দেখতে পাওয়ায় শিক্ষার্থী কোনো শারীরিক ক্ষতির শিকার হয়নি।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়।

এদিকে, রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান বলেন, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামের একটি প্রতিষ্ঠান থেকে স্কুলগুলোতে রুটি সরবরাহ করা হয়। প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় (ফুল অটোমেটিক) প্রক্রিয়ায় রুটি উৎপাদন হয়। সেখানে কোনো ধাতব বস্তু মিশে গেলে তা মিক্সিং পর্যায়েই গুঁড়া হয়ে যাওয়ার কথা। ফলে আস্ত একটি ব্লেড রুটির মধ্যে থাকার বিষয়টি অস্বাভাবিক।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মেটাল ডিটেকশন বিভাগের কর্মকর্তারাই বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম জানান, ঘটনাটি জানার পর তিনি বিদ্যালয় পরিদর্শন করেছেন এবং ব্লেড পাওয়া রুটিটি জব্দ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনে

1

বোরহানউদ্দিনে ৩ লাখ টাকায় ওয়ার্ড বিএনপির কমিটি বিক্রি সত্য ন

2

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকে পড়েছেন পর্যটকেরা

3

নাহিদ কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

4

টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে, জা

5

ভোলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজ

6

সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা-বিঘ্ন চায় না সরকার: তথ্যমন্ত্রী

7

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

8

১ জুলাই থেকে লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

9

নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়

10

সেতু নিয়ে ভোলার মানুষকে বিভক্ত করবেন না: তথ্য মন্ত্রী পার্থ

11

এসএসসির ফল প্রকাশ: ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

12

খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন

13

যাদের হাতে উঠছে ছাত্রদলের নতুন নেতৃত্ব

14

দখলমুক্ত হলে ফিরবে স্বস্তি সরকারি খাল পুনঃখননের অপেক্ষায় মনপ

15

মানবিক পুলিশ সদস্য মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন

16

ভোলায় বিদেশগামীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

17

টানা ৪০ দিন জামাতে নামাজ, ৯ শিশু-কিশোর পেল সাইকেল

18

বাংলাদেশের এই পর্যন্ত ১৯ রাষ্ট্রপতি, কার মেয়াদ কতদিন

19

হজ প্যাকেজ নিয়ে সুখবর দিলেন বিমান প্রতিমন্ত্রী

20