আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে চার–পাঁচ মাসের সার মজুত আছে: কৃষিমন্ত্রী



দেশে চার থেকে পাঁচ মাসের সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

তিনি বলেছেন, সারের দাম বাড়ার অভিযোগ সত্য নয়। একটি সিন্ডিকেট কৃত্রিমভাবে সারের সংকট তৈরির চেষ্টা করছে। এ ধরনের সংকট তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরের শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

কৃষিমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে আমদানিনির্ভর মসলা চাষে বাংলাদেশ স্বনির্ভর হবে। প্রতিবছর দেশে প্রায় এক লাখ টন আদা আমদানি করতে হয়। আগামী দুই বছরের মধ্যে পেঁয়াজ, মরিচ, টমেটোসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানির প্রয়োজন না থাকে, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

আমিন উর রশীদ বলেন, প্রতিবছর দেশে পেঁয়াজ আমদানি করতে হতো। তবে চলতি বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। ভবিষ্যতেও পেঁয়াজ আমদানি করতে হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। বরং বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করতে পারবে। ভবিষ্যতে কৃষিপণ্যই দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে বলে মন্তব্য করেন তিনি।

বর্ষা মৌসুমে সবজির দাম বাড়ার বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, এ সময়ে সবজি উৎপাদন ও বাজারজাত করতে কৃষকদের খরচ বেড়ে যায়। ফলে বর্ষায় সবজির দাম কিছুটা বাড়ে। এ মৌসুমে কৃষকদের সবজি উৎপাদনে উৎসাহিত করতে সরকার প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে।

আলোচনা সভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আমিন উর রশীদ ইয়াছিন বলেন, মানুষের ভালোবাসা অর্জনের জন্য কাজ করতে হবে। মানুষের ভালোবাসার কোনো বিকল্প নেই। জনগণের কাছে ফিরে যেতেই হবে।

তিনি বলেন, আমরা মঞ্চে দাঁড়িয়ে বলি, জনগণের জন্য রাজনীতি করি। তাই মুখের কথা, অন্তরের কথা ও মাথার চিন্তা—তিনটিই যেন এক হয়।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি। সভা সঞ্চালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজিউর রহমান রাজিব। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন

1

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ভোলায় শোক ব্যা

2

আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা

3

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

4

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: ব

5

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

6

রুটিন দেখতে ভুল, শেষ মুহূর্তে গিয়েও এইচএসসি দেওয়া হলো না পরী

7

ভোলা সরকারি কলেজে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’

8

দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়

9

গ্যাসের ভাণ্ডার ভোলা, তবু ৫৪ হাজারের বেশি বেকার; শিল্পায়নের

10

তজুমদ্দিনে ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন করে আলোচনায়

11

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

12

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাকি

13

স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

14

খাবারে লবণের পরিবর্তে ডিটারজেন্ট, হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার

15

ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী শিশু-কি

16

মাছের পর চড়েছে ইলিশের ডিমের দাম, কেজি ৬ হাজার টাকা

17

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রি

18

স্কুল টিফিনে ব্লেড পাওয়ার ঘটনায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ

19

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ১২০ কোটি টাকার স্বর্ণ

20