আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাতে খাটের নিচে লুকিয়ে ছিল ১৬ ফুটের অজগর

 

Brother IT Digital

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসতবাড়ির খাটের নিচ থেকে ২৬ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট। গভীর রাতে বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সেবাকর্মীরা সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় মৃত হারুন মিয়ার বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় ঘরের একটি খাটের নিচ থেকে শব্দ শুনতে পান। পরে খাটের নিচে তাকিয়ে বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান তারা। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ ফোনে খাটের নিচে বিশাল একটি অজগর সাপ থাকার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে অজগরটি হস্তান্তর করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দেশের প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’: বরিশাল ব

1

ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই রায়হানের

2

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

3

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি?

4

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মা

5

দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

6

চার ধাপে পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত, শুরুতেই বাড়তে পারে ৩০

7

বিএনপি মাদকের টাকায় পরিচালিত হয়—শিবির নেতা হামদু

8

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ; ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রা

9

সরকার টিকবে না মানুষ এখনই বলছে: কর্নেল অলি আহমদ

10

কার্যকর হলো নবম পে স্কেল, কবে মিলবে বর্ধিত বেতন?

11

গাজায় প্রথম দিন বিদ্যালয়ে গিয়েই নিহত ৮ বছরের কন্যাশিশু ওয়াফা

12

বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত

13

শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভি

14

কিডনি বিক্রির ‘বকেয়া’ সাড়ে ৯ লাখ টাকা না পেয়ে মামলা

15

কাটল প্রি-পেইড মিটার রিচার্জের জটিলতা, ওজোপাডিকোর দুঃখ প্রকা

16

স্কুল ফিডিংয়ে নিম্নমানের ডিম, যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী ব

17

ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার

18

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আগামীকাল

19

রাষ্ট্রপতি পদে আলোচনার শীর্ষে চার বিএনপি নেতা

20