আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমির

 

Brother IT Digital

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশ মুক্ত হবে, এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে। তবে প্রশ্ন হচ্ছে, আপনাকে-আমাকে নিয়ে, নাকি আপনাকে-আমাকে বাদ দিয়ে আল্লাহর আইন কায়েম হলো? আমরা যদি তার সঙ্গী হতে না পারলাম, আমরা কি সৌভাগ্যবান হব? আল্লাহ তাআলা সেই সৌভাগ্যটা যেন আমাদের দান করেন।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক ‘দাওয়াতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আল্লাহর আইন বাস্তবায়নের প্রক্রিয়ায় সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান শফিকুর রহমান।

সমাবেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে বিরোধীদলীয় নেতা বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন তৈরি করে সমাজকে অশান্তির দিকে ঠেলে দেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেন, বিভেদহীন সমাজ বিনির্মাণ করাই ইসলামের শিক্ষা এবং জামায়াত বাস্তবে কাজের মাধ্যমেই তা প্রমাণ করে দেখাবে।

কওমি মাদ্রাসা সংশ্লিষ্টদের বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরে জামায়াত আমির জানান, তারা কওমি জনগোষ্ঠীকে পৃথক কোনো সত্তা হিসেবে দেখেন না এবং তাদের প্রতি আন্তরিক দোয়া রয়েছে।

সংসদের ভেতরে তাদের প্রতিনিধিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদে তাদের অধিকারের পক্ষে কথা বলা আমরা আমাদের দায়িত্ব মনে করি। এটা কোনো ব্যক্তিবিশেষ বা সমাজের একটা অংশকে খুশি করার জন্য আমরা বলি না; এই কথাগুলো আমরা আমাদের বিবেকের দায়বদ্ধতার জায়গা থেকে বলি এবং ভবিষ্যতেও বলে যাব।’

ডা. শফিকুর রহমান বলেন, দেশকে আমরা ভালোবাসি। এ দেশের জন্য আল্লাহ যেন শেষ মুহূর্ত, শেষ শ্বাস পর্যন্ত মানুষের অধিকারের পক্ষে লড়ে যাওয়ার তৌফিক দান করেন। কোনো কম্প্রোমাইজ ইনশাআল্লাহ করবো না। কোনো বাতিলের সঙ্গে আপস হবে না। আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করবো না।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন দলের মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য জয়নুল আবেদিন এবং সাবেক বিচারপতি সাঈদ শাহেদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

1

ইতালিতে মাত্র ১৪৩ টাকায় কেনা যাবে বাড়ি!

2

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে এইচএসসি-২৬ ব্যাচের বিদায় স

3

প্রধানমন্ত্রীর ইশারায় সব চলে, তাহলে দুর্নীতি বন্ধ হয় না কেন:

4

দেশের রাজনীতি একদল মোনাফেকের হাতে পড়ছে: উমামা ফাতেমা

5

জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচার

6

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল

7

ভোলার কাচিয়ায় জনগণের সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী আব্দুল

8

ভোলায় ঘনঘন লোডশেডিং, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূ'ক্তির অভিযো

9

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ২৫ এজেন্সির তালিকা নিয়ে এনসিপির উদ্

10

হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর ত

11

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

12

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্

13

স্কুল থেকে আর কখনো বাড়ি ফিরবে না জিসান

14

দক্ষিণ আইচায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

15

মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন

16

তিন বেলা খাবার জোটে না, একবেলা মরিচ-পানি ভাতেই দিন কাটে মইফু

17

সমাজকল্যাণ তহবিল থেকে ভোলায় ৩ জনকে চিকিৎসা সহায়তা

18

বিনা চিকিৎসায় আর কারও মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

19

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

20