আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় শহীদ আবদুর রহিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ



ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা শহীদ আবদুর রহিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার ( ৩১ জুলাই) বাদ এশা শহরের বড় জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, বাপ্পি, ফিরোজ, হারুন অর রশীদ সুমন, কামাল মোল্লা, জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া মনজু, জাকারিয়া বেলালসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে শহীদ আবদুর রহিমের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশের শান্তি, অগ্রগতি এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বক্তারা মরহুম আবদুর রহিমের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। দোয়া মোনাজাতত পরিচালনা করেন মহাজনপট্টিস্থ বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরে আলম।

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ জুলাই ভোলায় জ্বালানি তেল ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম নিহত হন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: ব

1

চরফ্যাশনে বাবার দাফন নিয়ে সংঘর্ষ: ১১ জনের বিরুদ্ধে আদালতে মা

2

যে সেলুনে ঢুকলেই কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন প্রবাসীরা

3

৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিবির কর্মী, সিটও বাতিল

4

জলাবদ্ধতা নিরসনে চরফ্যাশনে খালের বাঁধ অপসারণ

5

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার ঘটনায় গ্

6

বিদ্যুৎ-জ্বালানি সংকটে সরকার হাত গুটিয়ে বসে নেই

7

শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী

8

ভোলার দৌলতখানে কারখানা ও গোডাউনে পলিথিন জব্দ

9

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক

10

ভোলায় স্বামীকে কুপিয়ে টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফা

11

নতুন বাজেট আজ থেকে কার্যকর, কী থাকছে নতুন অর্থবছরে?

12

স্ত্রী মশা দমনে ৬ লাখ পুরুষ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র

13

আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা

14

শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

15

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্

16

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনে

17

গণপরিবহনে নারীদের জন্য বড় সুখবর

18

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেয়া যায় না: শিক্ষা

19

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্

20