আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনসিপির মামলায় ১১ আসামি, যা বললেন জেলা ছাত্রদল সভাপতি

 

Brother IT Digital

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে। তবে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করেছেন জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এনসিপির পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি রুজু করা হয়। মামলার নম্বর-২৯। মামলার বাদী হয়েছেন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের জুয়েল।

মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আশরাফুজ্জামান রিয়াদ, আসিফুল ইসলাম ইমন, মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইসতিয়াক রহমান ইসতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অভি ও রক্সি ইসলামসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় পদযাত্রা শেষে সার্কিট হাউসের উদ্দেশ্যে যাওয়ার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন গণমাধ্যমকর্মীসহ এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

ঘটনার প্রতিবাদে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে এনসিপি। একই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে বিএনপি, ছাত্রদল ও যুবদল পৃথক কর্মসূচির ঘোষণা দেয়। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় জেলা প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।

১৪৪ ধারা কার্যকর থাকায় বুধবার বিকেলে মৌলভীবাজার থেকে হবিগঞ্জে আসার পথে বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। পরে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের সঙ্গে আলোচনার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কামাইছড়া পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দেয়। অভিযোগ যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার সকালে মামলাটি রুজু করা হয়।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, “অভিযোগ যাচাই-বাছাই শেষে মামলাটি রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, “জুলাই আন্দোলনসহ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও আমি অসংখ্য মামলার প্রধান আসামি হয়েছি। অথচ গতকালের ঘটনায় আমি বা আমার সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। তারপরও আমাকে প্রধান আসামি করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। আমি এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। পাশাপাশি এটুকুই বলতে চাই, এনসিপির নেতৃবৃন্দ এবং শেখ হাসিনার সরকারের মধ্যে আর কোনো তফাত রইল না।”

তিনি আরও দাবি করেন, “এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে এসে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতাদের সম্পর্কে উস্কানিমূলক ও অশালীন বক্তব্য দিয়েছেন। এতে ছাত্র-জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই ছাত্র-জনতা তাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বিএনপি বা ছাত্রদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যেই আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।”

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ১

1

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি,

2

আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া, আক্ষেপ নিয়

3

দেশে প্রায় ৮০ লাখ মানুষ মাদক ব্যবহার করে, চিকিৎসা সম্প্রসারণ

4

মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন

5

মিরপুরে উচ্ছেদ অভিযানে মসজিদে আগুন, ক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচু

6

বৃষ্টির ক্ষতি পুষিয়ে নতুন বীজতলায় ব্যস্ত চরফ্যাশনের কৃষক

7

চরফ্যাশনে এইচএসসি কেন্দ্র ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামার

8

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী

9

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

10

কিডনি বিক্রি করে আইফোন ১৮, ভাইরাল এআই ছবি বানানোর সেরা প্রম্

11

এসএসসির ফল সোমবার, দেখা যাবে যেভাবে

12

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

13

ভোলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ২

14

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

15

দেবরকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

16

যুবককে ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে ভয়ভীতি দেখাতেন বৃষ্টি ও

17

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

18

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

19

৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ

20