আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র আইয়ুব বাবুল

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: চট্টগ্রামের পটিয়ায় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুল। সোমবার (২২ জুন) রাত নয়টা থেকে পাঁচ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, আইয়ুব বাবুল আওয়ামী লীগের পটিয়া উপজেলা শাখার সহসভাপতি। তার মা আমজুমান আরা বেগম (৮০) সোমবার দুপুরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া পৌর সদরের আদালত জামে মসজিদ চত্বরে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পুলিশের কড়া পাহারায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পটিয়ায় আনা হয় আইয়ুব বাবুলকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জানাজার সময় তার এক হাতে হাতকড়া ছিল। জানাজায় উপস্থিত মুসল্লিদের কাছে মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চান তিনি।

এ সময় আবেগাপ্লুত হয়ে আইয়ুব বাবুল বলেন, “আমি মায়ের সেবা করতে পারিনি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ।”

আইয়ুব বাবুলের স্ত্রী চাঁদ সুলতানা জানান, জানাজা শেষে তিনি বাড়িতে এসে খাবার খান। পরে নির্ধারিত সময় শেষ হলে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আইয়ুব বাবুলের বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে। ২০২৫ সালের ২৯ এপ্রিল থেকে তিনি কারাগারে রয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, প্যারোলে মুক্তি পাওয়া ওই রাজনৈতিক নেতা পুলিশের পাহারায় জানাজায় অংশ নিয়েছেন। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নেওয়ার দৃশ্য অনেককে আবেগাপ্লুত করেছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

1

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর

2

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

3

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

4

ভোলায় পুলিশ মেধা বৃত্তির সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ বিত

5

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দ

6

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

7

মাদ্রাসা থেকে পালানোর সময় ছয়তলার কার্নিশে আটকে পড়ল ছাত্রী

8

ভোলার বাজারে কিছুটা কমেছে ডিম-মরিচের দাম, স্বস্তি ফেরেনি পুর

9

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর!

10

মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

11

ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন পলাতক আ.লীগ নেতারা

12

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকে পড়েছেন পর্যটকেরা

13

নিজেকে ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সুযোগ নেই কর্নেল অলির

14

হঠাৎ নাকের নথ গিলে ফেললেন অভিনেত্রী

15

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশ শুরু

16

আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভয়াবহ’, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হ

17

বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

18

বাংলাদেশে বিদ্যুৎ সংকট নিয়ে যে বিবৃতি দিল আদানি

19

ছাত্রশিবিরকে ভয় দেখাও, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না:

20