আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার: এলজিআরডি মন্ত্রী

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: বিগত ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে এর অর্ধেক খেয়ে ফেলেছে অভিযোগ করে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেছেন, তারা গ্রাম ধ্বংস করেছে; সংগঠন ধ্বংস করেছে। ব্যাপক লুটপাট করেছে। সেখান থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সোমবার (৬ জুলাই) পল্লী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করে পল্লী উন্নয়ন বোর্ড।

সারা দেশের ১ লাখ ৮১ হাজার সংগঠক সমবায়ের ভিত্তিতে উৎপাদিত পণ্য বাজারজাত করেন। উৎপাদিত পণ্যের বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
 
দিবসের আলোচনা অংশ নিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার পল্লী উন্নয়নের লক্ষ্যেই নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে।
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে। উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ঝিমিয়ে পরা পল্লী উন্নয়ন বোর্ডকে জগিয়ে তোলার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
 
এদিকে, সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে।
 
বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বলেও জানান মন্ত্রী।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলের আলোচনায় ২০ গ্রেড, সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত

1

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত

2

মামলার সুষ্ঠু তদন্তের দাবি ভোলার সিফাতকে হ'ত্যা করেছে কতজনে?

3

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

4

দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কত

5

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

6

বিপৎসীমার ওপরে ৯ নদীর পানি, বন্যার আশঙ্কা

7

বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা

8

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

9

ইউটিউবে নতুন নিয়মে হবে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর

10

‘নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্

11

শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, যেভাবে করবেন

12

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

13

গেঞ্জি পরে বাঁশখালীর ‘নাগরিকত্ব’ চাইলেন জামায়াত আমির

14

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

15

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

16

যে সেলুনে ঢুকলেই কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন প্রবাসীরা

17

জলাবদ্ধতায় দুর্ভোগে চরফ্যাশনের চেয়ারম্যান বাজারের মাছ বাজার,

18

বন্যার ঝুঁকিতে দেশের আরও ১০ জেলা

19

ভিডিও বার্তায় শিক্ষার্থীদের যেসব আশ্বাস দিলেন মোদি

20