জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জব্বর খলিফা বাড়ির দরজা এলাকায় বেড়িবাঁধ জামে মসজিদের পশ্চিম পাশে বসবাস করেন ৬০ বছর বয়সী মইফুল। প্রায় তিন বছর ধরে চোখের ছানিজনিত সমস্যায় ভুগে দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি।
বর্তমানে তাঁর ৯০ বছর বয়সী স্বামী আসলাম সরদার চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারে রয়েছেন ৩৫ বছর বয়সী বিধবা মেয়ে ভয়রা মাইনুল ও ৮ বছর বয়সী নাতি ইব্রাহীম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ভয়রা মাইনুল ভিক্ষা করে যা আয় করেন, তা দিয়েই কোনো রকমে চলে সংসার।
অভাবের কারণে অনেক সময় তিন বেলাও খাবার জোটে না। কখনো একবেলা ফোঁড়া মরিচ ও পানি ভাত খেয়েই দিন পার করতে হয় পরিবারটির। চিকিৎসার অভাব, দারিদ্র্য ও অনিশ্চিত জীবনের কারণে চরম কষ্টে দিন কাটছে তাদের।
মইফুলের চোখের চিকিৎসা করালে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে কি না, তা জানতে দ্রুত বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। একই সঙ্গে অসহায় পরিবারটির চিকিৎসা ও জীবনযাপনে সহায়তার জন্য সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
সহায়তা পাঠানোর ঠিকানা:
বিকাশ: ০১৩৪৩৮৩৭৬৩৪
মন্তব্য করুন