আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার বোরহানউদ্দিন টিনের ঘরে ৩০০, পাকা ঘরে ৫০০ টাকা! কিসের ট্যাক্স আদায় করছিলেন তাঁরা?

 

Brother IT Digital

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে বাড়ি বাড়ি গিয়ে বসতভিটার ট্যাক্স আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে প্রতারণার মামলা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার হাসাননগর ইউনিয়নের বিভিন্ন বাড়িতে ছাপানো রসিদ নিয়ে ট্যাক্স আদায় করতে যান এক যুবক। এ সময় স্থানীয় সচেতন নাগরিকেরা তাঁর পরিচয় ও ট্যাক্স আদায়ের বৈধতা নিয়ে প্রশ্ন করেন। ওই যুবক নিজের নাম মো. রিয়াজ এবং পিএসবি প্রজেক্টের নিয়োগকৃত খণ্ডকালীন ট্যাক্স কালেক্টর বলে পরিচয় দেন। তবে ট্যাক্স আদায়ের অনুমতি ও বৈধতার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

পরে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিবের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। এতে সন্দেহ হলে স্থানীয়রা ওই যুবককে আটকে রাখেন। খবর পেয়ে চক্রের আরেক সদস্য তাঁকে নিয়ে যেতে এলে স্থানীয়রা দুজনকেই অবরুদ্ধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, সোমবার রাতে স্থানীয় এক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়া জেলার সারিয়াকান্দি থানার ইমান আলীর ছেলে মো. মজিদুল ইসলাম (৩৮) এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ছফদ্দি মাহমুদের ছেলে মাহবুব ইসলাম সাগর (২৪)।

স্থানীয়দের অভিযোগ, চক্রটি নিজেদের ট্যাক্স কালেক্টর পরিচয় দিয়ে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া, কাচিয়া, পক্ষিয়া ও হাসাননগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসতভিটার ট্যাক্স আদায় করছিল। এ সময় টিনের ঘর থেকে ৩০০ টাকা এবং পাকা ঘর থেকে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছিল বলে অভিযোগ তাঁদের। এ কাজে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক ও সচিবদের সঙ্গে যোগসাজশ এবং পরিষদের চৌকিদারদের সহযোগিতা নেওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক ভালো বলতে পারবেন। হাসাননগর ইউনিয়নের সচিব ও প্রশাসকের কাছ থেকে তিনি যতটুকু জেনেছেন, তাতে ট্যাক্স উত্তোলনের সময় আটক ব্যক্তিদের তাঁরা সহায়তা করেছেন বলে জানতে পেরেছেন। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের ট্যাক্স আরোপের ক্ষমতা রয়েছে। পরিষদ নিজস্ব উদ্যোগে অথবা অন্যদের মাধ্যমে ট্যাক্স আদায় করতে পারে। তবে এ ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বলেন, এ ঘটনায় দুই গ্রেপ্তার ব্যক্তি এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আইনের আওতায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ শিকার ও বন ধ্বংসে হরিণশূন্য হয়ে পড়ছে মনপুরা

1

ভেলায় ভাসছে জীবন, পানিবন্দি শত শত পরিবার

2

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো?

3

ভোলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজ

4

প্রতিদিনের অভ্যাসেই শরীরে ঢুকছে ক্ষুদ্র প্লাস্টিক কণা, বাঁচা

5

প্রাথমিকের সহকারী শিক্ষকদের নিয়োগ নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয়

6

কুমিল্লার নদীতে ডুবে নিখোঁজ ভোলার চিকিৎসক, ৩ দিন পর মিলল মরদ

7

মনপুরার জেলেদের ‘মরার ওপর খাঁড়ার ঘা’, নিষেধাজ্ঞার আগে গভীর

8

হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল অর্থসহ বাংলা উচ্চারণ ও পড়

9

মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্

10

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার নির্দেশনা প্রধানমন

11

বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত:

12

শেখ হাসিনাকে ফেরানোর দাবি, পবিপ্রবির ১১ শিক্ষকের বিরুদ্ধে ব্

13

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

14

ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ

15

বোরহানউদ্দিনের মেয়ে নিশির মরদেহ বাউফল থেকে উদ্ধার

16

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

17

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় করা মামলায় চার দিনের রিমান্ডে দু

18

৩ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী পা

19

২০২৩ সালেই হাসিনার হাতে সেই প্রতিবেদন দিয়েছিলেন মনিরুল

20