আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় চরমোনাই পীর গণঅভ্যুত্থান করে এদেশের মানুষ ফের ভুল করেছে

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান করে আবারও এদেশের মানুষ ভুল করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। তিনি বলেছেন, ১৯৭১ সালের পর বিভিন্ন সময়ে যাদের ক্ষমতায় বসানো হয়েছে, তাদের কাছে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। বরং পুরানকে আবার নতুন ভাবে শাড়ী পড়িয়ে দেওয়াটাই দেখতে পেয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত জেলা দ্বিবার্ষিক যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পীর সাহেব চরমোনাই বলেন, ৫ আগষ্টে হাজার হাজার যুবকেরা, ছাত্ররা, মেহনতি মানুষরা, আমার ভাইয়েরা অকাতরে জীবন দিয়েছিলো বৈষম্য দুর করবে বলে, দেশটা স্বর্ণের দেশ তৈরি করবে বলে। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় আবার আমাদের দেশের মানুষ, আবার আমরা ভুল করেছি। আবার আমরা যাদের স্টিয়ারিংয়ের আসনে বসালাম। তাদেরকে বসানোর পর আমরা কি দেখলাম? পুরানকে আবার নতুনভাবে শাড়ী পড়িয়ে দেওয়াটাই আমরা দেখলাম।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগে জাতির সামনে অনেক সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাষ্ট্র সংস্কার ও দেশকে সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে গণভোটের যে আয়োজন করা হয়েছিল, সেই গণভোটের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। প্রায় এক বছর হতে চললেও এ বিষয়ে কতটুকু অগ্রগতি হয়েছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। জনগণকে বাদ দিয়ে কিংবা তাদের মতামত উপেক্ষা করে দেশ পরিচালনা সম্ভব নয়। জনগণের মতামতের প্রতি সম্মান দেখাতে হবে।

আওয়ামী লীগের উদ্দেশে চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ যেভাবে জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড করেছে, তা দেশপ্রেমের অভাবের বহিঃপ্রকাশ। দেশপ্রেম ঈমানের অঙ্গ। অতীতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে দেশ পরিচালনার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তাই সত্যিকারের দেশপ্রেম ধারণ করে সবাইকে একসঙ্গে দেশ পরিচালনায় এগিয়ে আসতে হবে। তাহলেই দেশে দ্রুত শান্তি ফিরে আসবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন মামুন।

সম্মেলনে প্রধান অতিথি ২০২৫-২৬ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন সেশনের কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইসরাফিল হোসেন মামুন, সহ-সভাপতি হিসেবে মো. হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে বেলাল ফারুকীকে মনোনীত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা আল-আমিন,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ রফিকুল, ভোলা জেলা উত্তরের সহ-সভাপতি ওবায়েদ বিন মোস্তফা, জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইউসুফ আদনান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি নুরুল ইসলাম পাটোয়ারীসহ ইসলামী যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোডশেডিংয়ে গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ, চাপে প্রেসিডেন্টের নতুন

1

৬ কোটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য অসম্পূর্ণ, জালিয়াতির ঝুঁকি

2

ভোলায় নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

3

চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন

4

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

5

হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল অর্থসহ বাংলা উচ্চারণ ও পড়

6

‘দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন’

7

একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল

8

দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

9

চাকরি দিচ্ছে ইউএস-বাংলা, সপ্তাহে ২দিন ছুটির সুযোগ

10

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলিতে নতুন সিদ্ধান্ত

11

এইচএসসির ৫ বিষয়ে পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

12

দীর্ঘায়ুর খোঁজে এবার প্রেমিকার ঋতুস্রাবের রক্ত সংরক্ষণ

13

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

14

বিদেশে লোক পাঠানোর নামে সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে উধাও তজুমদ্দিন

15

ছাত্রলীগের সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

16

টিস্যু কালচার প্রযুক্তিতে রোগমুক্ত চারা উৎপাদন বাড়ছে, ভোলার

17

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে: আইনমন

18

৫ দিনের জন্য আজান বন্ধ ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদে

19

বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, বালিচাপা মরদ

20