আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

এসএসসির ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন



চলতি বছরের এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশের পর ১৩ লাখের বেশি শিক্ষার্থী ফল চ্যালেঞ্জ করে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। বিপুলসংখ্যক আবেদনে চিন্তিত শিক্ষা বোর্ডগুলো।

এ পরিস্থিতিতে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘এখন পর্যন্ত এসএসসির ১৩ লাখের বেশি খাতা পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে।’

তিনি বলেন, ‘১১ আগস্ট থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন নেওয়া হয়। ১৭ আগস্ট রাত ১২টায় আবেদনের সময় শেষ হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, এত দিন পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে মূলত চারটি বিষয় দেখা হতো। সব প্রশ্নের নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বরগুলোর যোগফল ঠিক আছে কি না, খাতার ভেতরের নম্বর মূল কভার বা ওএমআর শিটে ঠিকভাবে তোলা হয়েছে কি না এবং ওএমআর শিটে নম্বর অনুযায়ী বৃত্ত সঠিকভাবে ভরাট করা হয়েছে কি না। এ চারটি ক্ষেত্রে কোনো অসংগতি থাকলে তা সংশোধন করে নতুন ফল প্রকাশ করা হয়। তবে খাতা পুনরায় মূল্যায়ন করা হতো না।

এদিকে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘মনে হচ্ছে, সবাই খাতা পুনর্মূল্যায়ন করাতে চায়। জিপিএ-৫ বা গোল্ডেন এ প্লাস পাওয়ার পরও খাতার পুনর্মূল্যায়ন করাতে চাইছে। কারণ নম্বর ভবিষ্যতে পড়ালেখায় মূল্য যোগ করে।’

তিনি বলেন, ‘বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য। এ কারণে উত্তরপত্র পুনর্মূল্যায়নের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার।

নতুন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আওতায় আসবে, তা নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়

1

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্

2

দেশজুড়ে বিদ্যুৎ নিয়ে সুখবর

3

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

4

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

5

৫ দিনের জন্য আজান বন্ধ ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদে

6

কোটি টাকার সেতু এখন মরণফাঁদ, প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার ৩০

7

৩ হাজার টাকা তুলতে গিয়ে দেখলেন অ্যাকাউন্টে ৭৫৯ কোটি!

8

ভয়াবহ বন্যা: যে প্রশ্নের উত্তর খুঁজতে দিশেহারা নেপাল

9

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণাঞ্চলের কৃষিতে বিপর্যয়, ভোলায় ক

10

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

11

হাসিনা চাইলেই কি ফিরতে পারবেন দেশে, ভারত কি দেবে?

12

১৭ বার পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

13

ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল

14

মনপুরার নারী শিক্ষায় নতুন আশা, সরকারিকরণের পথে মহিলা কলেজ

15

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

16

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেয়া যায় না: শিক্ষা

17

বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

18

মাদ্রাসগুলোতে স্কুলের চেয়ে ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্

19

দুপুরের মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি শঙ্কা

20