আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাবিবুর রহমান ছিলেন দেশ প্রেমিক নিষ্ঠাবান সাংবাদিক

 

Brother IT Digital

সৈয়দ মাহবুবুর রশিদ: ১৯৭২ সালের সেপ্টেম্বর তৎকালীন ভোলা মহুকুমার প্রশাসক এর দায়িত্বভার গ্রহণ করি। স্বাভাবিক নিয়মেই অনেকে সৌজন্য সাক্ষাতে আসেন। তাদের ভেতর হাবিবুর রহমান নামে একজন পরিচিত হলেন। পেশায় সাংবাদিক। তৎকালে প্রকাশিত দৈনিক পূর্বদেশ পত্রিকার সংবাদদাতা। পরবর্তীতে তিনি ভোলার বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) সংবাদদাতা হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। এই পদে বহুদনি ছিলেন। আমি ১৯৭৪ সালে ভোলা থেকে বদলি হয়ে আসি। অতএব সাংবাদিক হিসাবে আর কোন প্রতিষ্ঠানে ছিলেন কিনা, তা আমার জানা নেই। আর সাংবাদিক হিসাবে কতটা অবদান রেখেছেন, সে বিচার ভোলার জনগণ করবেন।

তবে আমি থাকাকালে ভোলার প্রেসক্লাব ভবন নির্মাণে তিনি যে কঠোর পরিশ্রম করেছেন সেটা উল্লেখ করা আমি কর্তব্য হিসাবে মনে করে আজকের এই লেখা।

ভোলা প্রেসক্লাবের অফিসটি টাউন হলের একটি কক্ষে ছিল। আমি যোগদানের কয়েক মাস পরে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে তৎকালীন রক্ষিবাহিনী আসে এবং টাউন হলে রক্ষিবাহিনীর থাকার জন্য ব্যবস্থা করা হয়। তারা প্রেসক্লাবটি টাউন হল থেকে সরিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। সে অবস্থায় অনেকটা হন্তদন্ত হয়ে হাবিব সাহেব আমার সঙ্গে দেখা করতে আসেন। তিনি তখন প্রেসক্লাবের সেক্রেটারী। এ্যাডভোকেট শাহজাহান সাহেব সভাপতি।

এছাড়া সর্বজনাব তাহের সাহেব ও মোবাশ্বর উল্লাহ চৌধুরী সদস্য। আরও অনেকে হয়ত ছিলেন। বয়সের ভারে আমার স্মৃতি দূর্বল হয়ে পড়েছে। তাই তাদের নাম মনে করতে পারছিনা। সে যাই হোক, হাবিব সাহেব তার সমস্যার কথা বলার পর আমি অনেকটা আবেগ তাড়িত হয়ে বললাম যে, আপনারা নিজেরা একটু সামলিয়ে নিন। আপনাদেরকে নিজস্ব প্রেসক্লাব বানিয়ে দিব, ইনআল্লাহ। তখন আমার বয়স এবং অভিজ্ঞতার অভাব ছিল। তাই এরকম একটা কথা বলে ফেললাম। মুক্তিযুদ্ধ বিধস্থ বাংলাদেশ পাকবাহিনী কর্তৃক চরমভাবে ক্ষতিগ্রস্থ। গণহত্যা ও ভয়াবহ সম্পদের ধ্বংস দেশকে চরমভাবে কাবু করছে। এদিকে ভোলাসহ উপকুলে শতাব্দীর হিংস্রতম জলোচ্ছ্বাস বহু মানুষের প্রাণ নিয়েছে। বাড়ী-ঘর, ধন-সম্পদ সর্বস্ব সাগরে নিয়ে গেছে। সরকারি হিসাবে এক ভোলাতেই এক লক্ষ মানুষ মারা গেছেন।

কত করুন কাহিনী শুনেছি। তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরিশাল ছিলেন। তার গোটা পরিবার সাগরে ভেসে গেছে। এমতাবস্থায় সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের মন্থর গতি। একটি ঘটনা উল্লেখ করলে বুঝতে পারবেন। ভোলার দুস্থ মহিলা ও শিশু কেন্দ্রে মশারির অভাব। বাচ্চারা কষ্ট পাচ্ছিল। সমাজ কল্যাণ কর্মকর্তা জানালেন যে, তিনি সরকারের নিকট চিঠিপত্রে লিখেছেন কিন্তু কোন লাভ হয়নি। তখন ভোলার নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় চাঁদা তুলে মশারি সরবরাহ করা হয়। যাহোক, আমি যেভাবে বলিনা কেন, হাবিব সাহেব কথাটি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছিলেন। প্রতিদিন আমার অফিসে আসা শুরু করলেন। বর্তমানে প্রেসক্লাবটি যেখানে হয়েছে সেটি সরকারি জয়গা। গণপূর্ত বিভাগের নিয়ন্ত্রণে। আমি সরকারিভাবে কোন চিঠি না দিয়ে সেখানে কাজ শুরু করতে বললাম। পরে এর জন্য সরকারের পক্ষ থেকে আমাকে কৈফিয়ত করা হয়েছিল।

উল্লেখ্য যে, এই জায়গাটিও হাবিব সাহেব আমাকে দেখিয়ে দিয়েছিলেন। হাবিব সাহেব চাঁদা উঠানোর জন্য প্রায় প্রতিদিন এক বেলা আমার অফিসে কাটিয়ে দিতেন। আমার দায়িত্ব ছিল বিত্তশালী কিংবা ছোট বড় ঠিকাদার কেউ আসলে তাকে অনুরোধ করা যাতে প্রেসক্লাবের জন্য কিছু আর্থিক সাহায্য করেন। কিছু সিমেন্ট ধার চেয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নিকট একটি চিঠি লেখি। চিঠিটা হাবিব সাহেব নিয়ে গিয়েছিলেন। সেই ধার আর শোধ হয়নি। পানি উন্নয়ন বোর্ড ভোলা মহুকুমা অফিস (পরবর্তীতে জেলা প্রশাসকের) এর সঙ্গে পত্র লেখালেখি করেছিল।

এভাবে দানভিক্ষা করে ভবনটি নির্মাণ করা হয়। ১৯৭৩ সালের দ্বিতীয়ার্ধে কোন এক সময় এটি সমাপ্ত হয়। এর উদ্বোধনকালে বরিশাল থেকে বেশ কয়েকজন সাংবাদিক এসেছিলেন। তাদের ভেতর কেউ একজন বলেছিলেন যে, বাংলাদেশে তো এই প্রথম একটি প্রেসক্লাবের নিজস্ব ভবন হলো।

এখন অবশ্য নিশ্চই অনেক হয়েছে। ভোলা ক্লাবের অনেক উন্নয়ন হয়েছে শুনেছি। পাঁচতলা ভবন হয়েছে। তবে সেদিন এর শক্ত ভিত্তি দেওয়া হয়েছিল বলেই তো আজ এটা সম্ভব হয়েছে। এই কাজে চরম নিষ্ঠার পরিচয় দিয়েছিলেন হাবিব সাহেব। রাজনৈতিক মতপ্রার্থক্য যাই হোক, সেই কঠিন সময়ের কথা গুরুত্ব সহকারে হাবিব সাহেবের স্মৃতিকে ধরে রাখার জন্য প্রেসক্লাব ভবনের একটি কক্ষের নাম করণ করা যেতে পারত।

অবশ্য বিষয়টি ভোলা সাংবাদিকবৃন্দের নিজস্ব ব্যাপার। এখানে আর একজন ব্যক্তির নাম উল্লেখ করতে হয় তিনি নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন। তিনি ঠিকাদার হিসাবে নয়, একজন প্রেসক্লাব দরদী মানুষ হিসাবে কাজটি করেছিলেন।

হাবিব সাহেব এবং আমি সমবয়সী। এক বৎসর আগে তিনি মারা গেছেন। শেষ মুহুর্ত পর্যন্ত তার সঙ্গে আমার বন্ধু হিসাবে যোগাযোগ ছিল। পূর্বেই বলেছি যে, তিনি অমায়িক স্বল্পভাষী এবং কোন রকম কুৎসা চর্চার ধারে কাছে তিনি ছিলেন না। সর্বশেষ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তার সঙ্গে সাক্ষাত হয়েছিল।

পরুম করুনাময় আল্লাহর কাছে প্রার্থনা করছি। আল্লাহর রহমতে হাবিব সাহেব যেন জান্নাতুল ফেরদৌসবাসী হন। 

লেখক : মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ও ভোলার প্রাক্তন এসডিও


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের ক্ষোভ

1

আওয়ামী লীগের গোপন কর্মসূচির প্রস্তুতির প্রতিবাদে দক্ষিণ আইচ

2

আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়া

3

বিশ্ববাজারে আরও বাড়লো জ্বালানি তেলের দাম

4

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ

5

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

6

ভোলায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

7

স্বর্ণের দাম কমে কত টাকায় বিক্রি হচ্ছে আজ

8

শোডাউনে বিএনপি নেতার মুখে ‘জয়বাংলা’ স্লোগান

9

সবচেয়ে কম জিপিএ- ৫ এর হার বরিশাল বোর্ডে

10

চরফ্যাশনে এইচএসসি কেন্দ্র ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামার

11

কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার

12

এক বছরে ২ লাখের বেশি ইয়াবা উদ্ধার করেছে এপিবিএন-৮

13

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

14

চার স্ত্রীর পর আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক

15

লালমোহনে প্রবাসীর সাড়ে ৫ কোটি টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের

16

আগামীকাল ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ে করবেন প্র

17

তিনদিনে রেমিট্যান্স এল ২৫৩৩ কোটি টাকা

18

ভোলা সরকারি কলেজে বিশেষ অনুদানের আবেদন আহ্বান

19

ভোলায় বাসের বেপরোয়া গতিতে প্রাণ গেল শিশুর

20