আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামীকাল ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ে করবেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল

 

Brother IT Digital

মো. সবুজ,ভোলা: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোলা সফরে আসছেন। ভোলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে জেলার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

প্রতিমন্ত্রীর একান্ত সচিবের স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টায় বরিশাল থেকে নৌপথে ভোলার উদ্দেশে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। সকাল ১১টায় ভোলা জেলা প্রশাসকের আয়োজনে জেলার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

সভায় জেলার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং এ বিষয়ে প্রশাসনের কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মতবিনিময় সভা শেষে দুপুর ১টায় ভোলা থেকে নৌপথে নেছারাবাদ উপজেলার উদ্দেশে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। সেখানে বিকেল ৪টায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় নেছারাবাদ থেকে ঢাকার গুলশান-২ এলাকার নিজ বাসভবনের উদ্দেশে যাত্রা করবেন প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ডাকাতি মামলায় ৩ আসামি গ্রেপ্তার

1

জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

2

১৭ বার পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

3

জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আ

4

নবীদের জীবন থেকে পাওয়া ৫ শিক্ষা

5

হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন জিয়াউ

6

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য আসছে বড় সুসংবাদ

7

ভোলার সাগরে বড় ঢেউ, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ট্রলা

8

ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমন

9

এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: মাহমুদা মিতু

10

সংসদ, রাজপথ ও সংগঠন—বহুমুখী কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

11

জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচার

12

ভোলায় মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

13

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব স্থাপন করব

14

১ মণ দুধে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা

15

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

16

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

17

সর্বোচ্চ লোডশেডিং ঢাকায়, অন্যান্য বিভাগেও আছে দুঃসংবাদ

18

ভোলায় ঘনঘন লোডশেডিং, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূ'ক্তির অভিযো

19

স্বামীকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানালেন দীপু মনি

20