আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন জিয়াউর রহমান

 

Brother IT Digital

মো. মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও ভিত্তিহীন তথ্যের বিষয়ে ইউনিয়নবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে জিয়াউর রহমান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং নানা ধরনের ভিত্তিহীন গুজব ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, তাদের নেতা ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত কাউকে কোনো ধরনের ‘গ্রিন সিগনাল’ বা দলীয় সমর্থন দেননি।

জিয়াউর রহমানের দাবি, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে ছড়ানো মনগড়া বক্তব্য ও গুজবে বিভ্রান্ত না হয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত। নির্বাচন সংক্রান্ত সব সিদ্ধান্ত ও দিকনির্দেশনা যথাসময়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্ট্যাটাসের শেষাংশে হাজিরহাট ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার এবং যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২ নম্বর হাজিরহাট ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ও রাজনৈতিক হিসাব-নিকাশ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। এরই মধ্যে জিয়াউর রহমানের দেওয়া এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে

1

ক্লাসরুমের শিক্ষক থেকে বঙ্গভবনের রাষ্ট্রপতি মির্জা ফখরুল

2

আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না

3

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

4

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ৯৯ হাজার কোটি টাকা

5

মনপুরায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

6

অভিন্ন প্রশ্নপত্রে কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

7

ভোলায় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন আটক

8

লালমোহনে মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লাখ টাকার ক্ষতি

9

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রে

10

নতুন নিয়মে জমির নামজারি, লাগবে যেসব কাগজপত্র

11

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা চাইলেন তরুণ

12

একাধিক বিয়ের বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

13

বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের মুক্তির দাব

14

জমিরের সঙ্গে মা'রা যাওয়া সেই তরুণী কে?

15

আজ পুলিশের সাথে এক কাপ কফি খাওয়ার দিন

16

চরফ্যাশনে ভুয়া ভিডিও ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনা সদ

17

টাঙ্গাইলে ৬ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

18

পাহাড়ি রাস্তায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন ভোলার জামির

19

যে তিন কারণে বাড়ছে লোডশেডিং

20