আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

 

Brother IT Digital

মো. মামুন হাজী, লালমোহন : ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ভোলার লালমোহনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮০ দিনের কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১৫ আগস্ট) সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। এ সময় হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। অভিযানের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ড, নারী ওয়ার্ড ও জরুরি বিভাগ বিশেষভাবে পরিষ্কার করা হয়। পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

এ সময় মশার প্রজননস্থল সৃষ্টি হতে পারে—এমন স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার করা হয়। হাসপাতাল চত্বরে যাতে কোথাও পানি জমে না থাকে এবং মশার বংশবিস্তার রোধ করা যায়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়।

পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে রোগী ও তাদের স্বজনদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মো. আবু মাহমুদ তালহা বলেন, “আমাদের প্রতিদিনের পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম সবসময়ই চলমান থাকবে। এ ব্যাপারে সবাইকে আরও সচেতন ও যত্নশীল হতে হবে।”

তিনি আরও বলেন, “বিশেষ করে হাসপাতালে আসা রোগী, রোগীর স্বজন ও অন্যান্য দর্শনার্থীদের অনুরোধ করবো, যত্রতত্র পানের পিক, ময়লা কিংবা খাবারের আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে। যেখানে-সেখানে ময়লা ফেললে আমাদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম ব্যাহত হয়। তাই হাসপাতালের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

1

ছাত্রদল ও পতিত স্বৈরাচারের দোসররা ছাত্রশিবিরকে জড়িয়ে রাজনৈতি

2

প্রধানমন্ত্রীর ইশারায় সব চলে, তাহলে দুর্নীতি বন্ধ হয় না কেন:

3

ভোলায় বাড়ছে ডেঙ্গুর শঙ্কা, মশক নিধনে পৌরসভার কার্যক্রম নিয়ে

4

আমরা জুলাই ব্যবসায়ী: নাসীরুদ্দীন পাটওয়ারী

5

আসিফ-আখতারের মেস ভাড়া আমি সংগ্রহ করে দিতাম: রাশেদ খাঁন

6

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো?

7

আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া, আক্ষেপ নিয়

8

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

9

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস

10

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন বিরোধীদলীয় নে

11

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

12

সরকারের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, মানুষের প্রত্যাশা কতটা পূরণ হল

13

বাস চালকের সাথে পালিয়ে গেলেন কনটেন্ট ক্রিয়েটরের স্ত্রী

14

ফুটপাতে খাবার বিক্রি করলেও নিতে হবে নিবন্ধন

15

স্পিকার মেজর (অব.) হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়

16

নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ আসবে যেভাবে

17

দেবরকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

18

ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা শিক্ষামন্ত্রীর

19

আলোচনার পথে যুক্তরাষ্ট্র–ইরান, সোমবার শুরু হতে পারে সংলাপ

20