আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ব্রাজিল হারলেই মাথা ন্যাড়া করে দল ছাড়ার ঘোষণা ব্রাজিল সমর্থকের

 

Brother IT Digital

মো. সবুজ : বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল ও নরওয়ের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে ভোলায় দেখা দিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা। এরই মধ্যে ভোলা সদর উপজেলার এক ব্রাজিল সমর্থক ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন। ব্রাজিল হারলেই করবেন মাথা ন্যাড়া ও দুধ দিয়ে গোসল।

 রোববার ( ৫ জুলাই) বিকেলে নিজের ফেজবুক একাউন্ট থেকে লাইভে এসে এ ঘোষণা দেন ওই ব্রাজিল সমর্থক।

 ওই সমর্থকের নাম আবুল বশার। তিনি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

 ওই সমর্থক জানান, প্রিয় দল ব্রাজিল যদি নরওয়ের বিপক্ষে হেরে যায়, তবে তিনি প্রকাশ্যে মাথা ন্যাড়া করে রাস্তায় দাড়িয়ে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে দেবেন। তার এমন ঘোষণাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

 তিনি দাবি করেন, ব্রাজিলের সামর্থ্য ও বর্তমান ফর্ম বিবেচনায় দলটি জয় পাবে বলেই তার দৃঢ় বিশ্বাস। তাই নিজের বিশ্বাসের প্রমাণ দিতেই এমন ঘোষণা দিয়েছেন তিনি।

 এদিকে তার এই ঘোষণার ভিডিও ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক ভাইরাল হয়। এরপরই ব্রাজিল সমর্থক গুষ্টির মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। কেউ তার আত্মবিশ্বাসের প্রশংসা করছেন, আবার কেউ এটিকে নিছক ফুটবল-উন্মাদনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করছেন।

একই এলাকার ব্রাজিল সমর্থক আল-আমিন বলেন, ব্রাজিল দলের প্রতি তার সমর্থন ও ভালোবাসার বহিঃপ্রকাশের কারনেই তিনি এ ঘোষণা দিয়েছেন। খেলায় জয় পরাজয় থাকবেই। তবে আমরা আত্নবিশ্বাসী যে ব্রাজিল নরওয়ের সঙ্গে জয় পেয়ে কোয়াটার ফাইনালে উঠবে।

এদিকে ব্রাজিল সমর্থকের এমন ঘোষণার পর ওই এলাকার ব্রাজিল সমর্থক গুষ্টিদের সবার নজর এখন ব্রাজিল-নরওয়ে ম্যাচের দিকে। ম্যাচের ফলাফলই বলে দেবে, নিজের ঘোষণায় অটল রাখতে ওই সমর্থককে সত্যিই কি মাথা ন্যাড়া ও দুধ দিয়ে গোসল করে দল ছাড়তে হবে? নাকি প্রিয় দল জয় পেয়ে কোয়াটার ফাইনালে অংশ নিবে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বাংলাদেশের স্পিকার

1

ভোলায় ঠিকাদারের বিরুদ্ধে মিথ্যা অপবাদের অভিযোগ, প্রতিবাদে মা

2

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্প

3

রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

4

ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, লেডি বাইকারসহ দুইজনের সশ্র

5

কাল বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

6

প্রাথমিকের সহকারী শিক্ষকদের নিয়োগ নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয়

7

রয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিলেন মা

8

বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

9

দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন বাবা

10

রেলসেতুর নিচের মাটি প্রয়োজনেই কাটা হয়েছে, ঝুঁকি নেই: রেলমন্ত

11

ছয় দিনের বিরতির পর আজ আবার বসছে সংসদ

12

বিএনপি গণভোট না মানায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে: জামায়াত আ

13

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা

14

জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটিকে স্বাগত জানালেন রোহিঙ্গারা

15

গ্যাস দিন, না হলে বিল নেয়া বন্ধ করুন: কামাল হোসেন

16

ভোলায় ভাড়া বাসা থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

17

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

18

ভোলায় ১ লাখ ৪৩ হাজার জেলে পরিবারের জন্য ৩৫৯১ টন ভিজিএফ চাল ব

19

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের ব্যবস্থা

20