আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

টঙ্গীর মাদ্রাসায় হামলার মামলায় রুমির আগাম জামিন আবেদন

 

Brother IT Digital

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন শাহজালাল রুমি। সাত বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে মারধরের ঘটনায় তার বিরুদ্ধে পাল্টা মামলা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।

বুধবার (২৮ অক্টোবর) বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন রুমির আইনজীবী বেলাল হোসেন। এর আগে গত রোববার হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে।

রুমির আরেক আইনজীবী রুহুল আমিন হাসান বলেন, আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল রুমি আদালতের ওপর আস্থা রেখে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি পদক্ষেপ নিয়েছেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন এই আইনজীবী।

গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় রুমির সাত বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন রুমি। পরে ওই শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন রুমি। অন্যদিকে, মাদ্রাসার অধ্যক্ষও তার বিরুদ্ধে পাল্টা মামলা করেন। ওই মামলায় ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

পাল্টা মামলা দায়েরের পর রুমির অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি দেশ ছেড়েছেন বলে দাবি করেন। তবে পরদিন এ বিষয়ে প্রশ্ন করা হলে তার বক্তব্যে ভিন্নতা দেখা যায়।

মামলাগুলোর অভিযোগের বিষয়ে তদন্ত ও আদালতের সিদ্ধান্তের আগে কাউকেই দোষী হিসেবে চূড়ান্তভাবে বিবেচনা করা যায় না।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবরকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

1

আজ রাতে আকাশে ‘উল্কাবৃষ্টি’ দেখার দারুণ সুযোগ

2

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণা

3

শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

4

হ্যারি কেইনের উদ্দেশে যা বললেন পরীমনি

5

আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে: ট্রাম্প

6

নেপালে পাহাড়ি ঢলের গতিপথ কোন দিকে, পদ্মায় পৌঁছাবে?

7

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

8

শশীভূষণে ৭০০ গ্রাম গাঁজাসহ আবু কালাম গ্রেফতার

9

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

10

তজুমদ্দিনে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

11

তজুমদ্দিনে অস্ত্র গুলিসহ ৩ ডাকাত আটক

12

ভোলা জেলা নিয়ে সরকারের নানা পরিকল্পনা রয়েছে: খলিল আহমেদ

13

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন, কোন স্তরে কত বাড়ল

14

তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে

15

খালেদা জিয়ার বাসার সামনে ট্রাক: সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা

16

হাজীরহাটে চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান, উন্নয়নের প্রতিশ্

17

আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না

18

ম্যাচ চলাকালে প্রেমিকাকে মেসেজ, শাস্তি পেলেন ক্রিকেটার

19

চরফ্যাশনে বন্ধের দিনে মাদরাসা ফাঁকা, সুযোগ বুঝে ৩৪ বেঞ্চ বিক

20