আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে

 

Brother IT Digital

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে বাস মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন।

বৈঠকে নতুন জ্বালানি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া কতটা সমন্বয় করা হবে, সে বিষয়ে আলোচনা হবে। তবে বাস মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়ার প্রস্তুতি রয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন এ তথ্য জানিয়েছেন।

এর আগে রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়।

বাসসহ অধিকাংশ গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম ২০ টাকা বেড়ে যাওয়ায় পরিবহন খাতে সরাসরি পরিচালন ব্যয় বাড়ছে। এ পরিস্থিতিতে জ্বালানি ও অন্যান্য পরিচালন ব্যয় হিসাব করে নতুন ভাড়া নির্ধারণের বিষয়টি বৈঠকে পর্যালোচনা করবে বিআরটিএ।

বিআরটিএ সূত্র জানায়, দূরপাল্লার বাস, মহানগরের বাস এবং অন্যান্য শ্রেণির গণপরিবহনের জন্য আলাদা হিসাব বিবেচনায় নেওয়া হতে পারে। তবে প্রতি কিলোমিটারে চূড়ান্ত কত টাকা বা পয়সা ভাড়া বাড়বে, তা এখনো নির্ধারণ করা হয়নি। বৈঠকে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রস্তাব ও আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসের ভাড়া সমন্বয় করা হয়েছিল। সে সময় ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। পাশাপাশি অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

এর পর বিআরটিএর ভাড়া নির্ধারণ-সংক্রান্ত কমিটি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করে ভাড়া বাড়ানোর সুপারিশ করে। ২৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে ২ টাকা ৫৩ পয়সা এবং ডিটিসিএ এলাকায় মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা করা হয়। অর্থাৎ দূরপাল্লা ও মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ১১ পয়সা করে ভাড়া বেড়েছিল।

এবার ডিজেলের দাম ২০ টাকা বাড়ায় সেই অনুপাতে বাসভাড়া কতটা সমন্বয় করা হবে, সেটিই আজকের বৈঠকের অন্যতম প্রধান বিষয়। বৈঠকের সুপারিশের পর চূড়ান্ত ভাড়া নির্ধারণের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানির দাম কত শতাংশ বাড়লে বাসভাড়া কী পরিমাণ বাড়ানো যেতে পারে, সে বিষয়ে আগের থেকেই কিছু প্রস্তাবনা রয়েছে। পাশাপাশি পরিবহন মালিকদের নিজেদের কিছু দাবি-দাওয়াও বৈঠকে তুলে ধরা হবে। সরকার কী সিদ্ধান্ত নেয়, তা আলোচনার পরই জানা যাবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে কৃষক কার্ড প্রণয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

1

খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন

2

চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিত

3

যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম

4

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: প

5

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর!

6

হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদ

7

৭ মাসে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি: মাহ্দী আমিন

8

উজানের ঢলে আবারও ফুলে উঠছে তিস্তা, চরাঞ্চলে আতঙ্ক

9

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

10

বিড়ালের পায়ে ২৯ আঙুল, গড়ল গিনেস রেকর্ড

11

সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে

12

প্রতিটি উপজেলার তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

13

মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে যা বলেছিলেন নুসরাত জাহান

14

ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

15

সবার সঙ্গে কথা বলেই এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল: শিক্ষা

16

দেশজুড়ে ডেঙ্গুর ভয়াল থাবা, হাসপাতালগুলোতে ফুরিয়ে আসছে জায়গা

17

চর কুকরি-মুকরিতে জলবায়ু অভিযোজন বিষয়ক লেসন লার্নিং কর্মশালা

18

‘সালাহউদ্দিন আহমদ, গ্রেট জব!...বিএনপি জোস কাজ করছে’— ‍সালমান

19

দলের বাইরে কোনো অনুদান জেলা পরিষদ থেকে যাবেনা: শরীফুজ্জামান

20